Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সিমেন্ট শিট-ব্রেক শুতে ক্ষতিকারক অ্যাসবেস্টস, আমদানি-ব্যবহার বন্ধের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2024, 10:10 am
Last modified: 16 April, 2024, 10:14 am

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়
  • নেপাল-তিব্বত বন্যায় অনুঘটক হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন: গবেষণা

সিমেন্ট শিট-ব্রেক শুতে ক্ষতিকারক অ্যাসবেস্টস, আমদানি-ব্যবহার বন্ধের দাবি

গবেষণায় বাংলাদেশে তৈরি সিমেন্ট শিট, একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের বেবি টেলকম পাউডার, গাড়ির ব্রেক শু ও সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প এলাকা থেকে সংগৃহীত মাটির নমুনা বিশ্লেষণ করে সিমেন্ট শিটে ৫০ শতাংশ ও ব্রেক শু’তে ১৫ শতাংশ ক্রিসোটাইল অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া গেছে। 
টিবিএস রিপোর্ট
16 April, 2024, 10:10 am
Last modified: 16 April, 2024, 10:14 am
প্রতীকী ছবি: নূর-এ-আলম

বাংলাদেশে তৈরি সিমেন্ট শিট ও গাড়ির ব্রেক শুতে মানবদেহের জন্য ক্ষতিকারক অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া গেছে বলে উঠে এসেছে এক গবেষণায়। এ অবস্থায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যাসবেস্টসের আমদানি, ব্যবহার ও বিপণন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অকুপেশপনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (ওশি)। 

সোমবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুর রশিদ চৌধুরী রিপন এ গবেষণার ফলাফল তুলে ধরেন। গবেষণাটি ওশি ফাউন্ডেশন এবং  দক্ষিণ কোরিয়ার এশিয়ান সিটিজেন সেন্টার ফর এনভাইরনমেন্ট অ্যান্ড হেলথ (ইকো হেলথ)- এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।

গবেষণায় বাংলাদেশে তৈরি সিমেন্ট শিট, একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের বেবি টেলকম পাউডার, গাড়ির ব্রেক শু ও সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প এলাকা থেকে সংগৃহীত মাটির নমুনা বিশ্লেষণ করে সিমেন্ট শিটে ৫০ শতাংশ ও ব্রেক শু'তে ১৫ শতাংশ ক্রিসোটাইল অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া গেছে। 

তবে, বেবি টেলকম পাউডার ও সীতাকুণ্ড এলাকার মাটির যে নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল তাতে অ্যাসবেস্টস পাওয়া যায়নি। যদিও আরও নমুনা পরীক্ষার প্রয়োজন আছে বলে জানান আমিনুর রশীদ চৌধুরী রিপন।

তিনি আরও বলেন, "বিশ্ব স্বাস্থ্যসংস্থা ও আন্তর্জাতিক শ্রমসংস্থার তথ্যানুযায়ী বিশ্বে প্রতিবছর প্রায় এক লাখ শ্রমিক অ্যাসবেস্টস সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অ্যাসবেস্টস মিশ্রিত পণ্য সস্তা হলেও এর যে স্বাস্থ্য ঝুঁকি ও ভবিষ্যতের চিকিৎসা খরচ– তা অনেক বেশি।" 

সিমেন্ট শিটের পরিবর্তে টিনের ঢেউটিন ব্যবহারের তাগিদ দেন তিনি।

ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ড. এস এম মোর্শেদ বলেন, "অ্যাসবেস্টসের ক্ষতিকারক দিক বিবেচনায় বিশ্বের ৬২টি দেশে এর উৎপাদন, আমদানি ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এমনকি, মার্কিন যুক্তরাষ্ট্রও তার জনগণের ক্যান্সার আক্রান্তের ঝুঁকি বিবেচনায় অ্যাসবেস্টসের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। প্রতিবেশি দেশ নেপাল এর ব্যবহার নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও অবিলম্বে অ্যাসবেস্টস নিষিদ্ধ করা উচিত।"

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিভার্সিটি হেলথ সায়েন্স এর ডিপার্টমেন্ট অব অকুপেশনাল অ্যান্ড এনভায়রমেন্টাল হেলথ এর অধ্যাপক ডা. মাহমুদ হোসেন ফারুকী বলেন, "অ্যাসবেসটস এতটাই ঝুঁকিপূর্ণ যে কেউ যদি এর সংস্পর্শে আসেন, তার ২০ বছর পরে গিয়েও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।"

সংবাদ সম্মেলনে বক্তারা অ্যাসবেস্টস নিষিদ্ধ করার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং ২০২১ সালের ডিসেম্বরের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়নের আহ্বান জানান।

তারা অ্যাসবেস্টসের বিকল্প খুঁজে বের করার জন্য আরও গবেষণার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
 

Related Topics

টপ নিউজ

পরিবেশ দূষণ / অ্যাসবেস্টস / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়
  • নেপাল-তিব্বত বন্যায় অনুঘটক হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন: গবেষণা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net