Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ঈদের তৃতীয় দিন: কক্সবাজার সৈকতে ২ লাখেরও বেশি পর্যটকের ভিড়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2024, 10:00 pm
Last modified: 13 April, 2024, 10:09 pm

Related News

  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বে-টার্মিনাল নির্মাণসহ তিন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ঈদের তৃতীয় দিন: কক্সবাজার সৈকতে ২ লাখেরও বেশি পর্যটকের ভিড়

আরেক পর্যটক ছোঁয়া বলেন, ‘ঈদ উদযাপন করতে এবারই প্রথমবারের মতো কক্সবাজার সৈকতে আসা। ঈদে তো সাধারণত আত্মীয়-স্বজনদের বাসায় যাওয়া হয়। কিন্তু এবার পরিবারের সঙ্গে সমুদ্রে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছি। খুবই আনন্দ হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
13 April, 2024, 10:00 pm
Last modified: 13 April, 2024, 10:09 pm
ছবি: টিবিএস

ঈদের ছুটিতে তীব্র গরমের মধ্যেও কক্সবাজার সৈকতে বাঁধ ভাঙা আনন্দ-উল্লাসে মেতেছেন পর্যটকরা। ঈদের ছুটির তৃতীয় দিন সৈকতে পর্যটকদের ব্যাপক ভিড় দেখা গেছে। এদিন সৈকতে দুই লাখেরও বেশি পর্যটকের সমাগম হয়।

পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ শনিবার (১৩ এপ্রিল) সাগরতীরে তিল ধারণের জায়গা ছিল না। তীব্র গরম সত্ত্বেও ভ্রমণে আসা পর্যটকরা সাগরে বাঁধ ভাঙা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক জাওয়াদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তীব্র গরমও হার মানাতে পারছে না। কারণ ঈদ উপভোগ করতে এসেছি। পরিবারের সদস্যদের নিয়ে খুব ভালোভাবে আনন্দ উদযাপন করছি। সবাই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।'

আরেক পর্যটক ছোঁয়া বলেন, 'ঈদ উদযাপন করতে এবারই প্রথমবারের মতো কক্সবাজার সৈকতে আসা। ঈদে তো সাধারণত আত্মীয়-স্বজনদের বাসায় যাওয়া হয়। কিন্তু এবার পরিবারের সঙ্গে সমুদ্রে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছি। খুবই আনন্দ হচ্ছে।'

ঘোড়ার পিঠে উঠে চড়েছিলেন সাতক্ষীরা থেকে আসা হাবিব ও তার সন্তান নুর। হাবিব বলেন, 'ঘোড়ার পিঠে উঠে মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি। একটু ভয় লাগছে আবার ভালোও লাগছে।'

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন, 'ঈদ পরবর্তী ১০ দিনের যে ছুটি, সেই ছুটিতে ভ্রাম্যমাণ টিম মাঠে রয়েছে। ট্যুরিস্ট পুলিশও কাজ করছে। প্রতিটি হোটেলেই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ মোবাইল টিমের নাম্বার দেওয়া হয়েছে, যাতে পর্যটকরা অভিযোগ থাকলে জানাতে পারেন। এখন পর্যন্ত পর্যটকদের কোন অভিযোগ পাওয়া যায়নি।'

জানা গেছে, গতকাল শুক্রবারেই কক্সবাজারের প্রায় ৭০-৮০ শতাংশ হোটেল বুকিং হয়ে যায়।

এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদার বলেন, 'ছুটির দিনে আশানুরূপ পর্যটকদের সমাগম হওয়ায় ব্যবসায়ীরা খুশি।'

Related Topics

টপ নিউজ

সৈকত / কক্সবাজার / পর্যটক / ঈদ / ছুটি / হোটেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বে-টার্মিনাল নির্মাণসহ তিন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net