Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
টিকিট সংকট ও ভোগান্তি এড়াতে ছুটি শেষ না করেই ঢাকা ফিরছেন মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2024, 05:45 pm
Last modified: 13 April, 2024, 06:34 pm

Related News

  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

টিকিট সংকট ও ভোগান্তি এড়াতে ছুটি শেষ না করেই ঢাকা ফিরছেন মানুষ

ঢাকায় ফিরে আসা যাত্রীরা জানান, হাতে ছুটি বাকি থাকলেও আসার টিকিট সংকটের আশঙ্কায় আগেই চলে এসেছেন তারা। এ ছুটি ঢাকাতে পরিবারের সদস্যদের নিয়ে কাটাবেন।
টিবিএস রিপোর্ট
13 April, 2024, 05:45 pm
Last modified: 13 April, 2024, 06:34 pm
ছবি: টিবিএস

ঈদের ছুটি শেষ না করেই ঢাকা ফিরে আসছেন গ্রামে বা ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষেরা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিট সংকট ও ফিরতি যাত্রায় ভোগান্তি এড়াতে ছুটি হাতে রেখেই তারা ঢাকায় ফিরছেন।

বাকি ছুটি ঢাকায় পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে অনেকের।

সাধারণত ছুটি শেষ হলেও অনেকেই টিকিট না পাওয়ার কারণে দু-তিনদিন দেরিতে ঢাকা ফেরেন। এমনটা এড়াতে কেউ কেউ পহেলা বৈশাখ বাড়িতে না কাটিয়েই ঢাকামুখী হচ্ছেন।

অবশ্য ঈদের তৃতীয় দিন শনিবারও (১৩ এপ্রিল) ঢাকা ছাড়ছেন অনেকেই। বাস, রেল স্টশন ও লঞ্চঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ঢাকায় ফিরে আসা যাত্রীরা জানান, হাতে ছুটি বাকি থাকলেও আসার টিকিট সংকটের আশঙ্কায় আগেই চলে এসেছেন তারা। এ ছুটি ঢাকাতে পরিবারের সদস্যদের নিয়ে কাটাবেন। আবার অনেকে পহেলা বৈশাখ ঢাকায় উদযাপন করতে ফিরে এসেছেন।

সিটি গ্রুপে কর্মরত পলাশ হোসেন পরিবারের চার সদস্যকে নিয়ে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন নেত্রকণা থেকে। 'একটু স্বস্তিতে ভ্রমণ করতে একদিন আগেই ঢাকায় ফিরেছি,' বলেন তিনি।

মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসান ময়মানসিংহের গফরগাঁও থেকে ঢাকা চলে এসেছেন একই কারণে। তিনি বলেন, 'মাদ্রাসায় এখনও ছুটি শেষ হয়নি। তবে এখন ট্রেনে যাত্রীর চাপ একটু কম। এজন্য আগেই ঢাকা এলাম।'

চাঁদপুর থেকে আক্তার হোসেন ঢাকার সদরঘাটে নেমেছেন বিকেল সাড়ে তিনটায়। ঢাকায় তার আত্মীয় রয়েছে। তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার ইচ্ছেয় আগেই ঢাকা ফিরেছেন বলে জানান তিনি।

এদিকে সাতক্ষীরা থেকে ফেরা শিক্ষক আব্দুর রহমান বাসের টিকিট সংকট এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই ঢাকা ফিরেছেন।

অন্যদিকে ভোগান্তি ছাড়া ভ্রমণ করতে ঈদের তৃতীয় দিনে গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেক নগরবাসী।

সকাল থেকেই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের ট্রেনগুলো। বাস ও লঞ্চগুলোও ছেড়ে যাচ্ছে যথাসময়ে।

Related Topics

টপ নিউজ

ঈদের ছুটি / ঢাকা ফেরা / রাজধানী / ঈদ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস যুক্ত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net