Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2026, 06:45 pm
Last modified: 14 August, 2026, 06:50 pm

Related News

  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 

জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জনসমাগমস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
টিবিএস রিপোর্ট
14 August, 2026, 06:45 pm
Last modified: 14 August, 2026, 06:50 pm
ছবি: সংগৃহীত

আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র ও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য সব ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে রাজধানীজুড়ে চেকপোস্ট, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সাথে সাদা পোশাকে পুলিশের বিশেষ তৎপরতাও বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানীর প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জনসমাগমস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিশেষায়িত ইউনিট গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের অপারেশনাল দায়িত্বে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের মাধ্যমে নিয়মিত সুইপিং কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে মাঠপর্যায় থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সার্বিক নিরাপত্তায় ডিএমপির সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন র‍্যাব ও সিআইডির সদস্যরাও।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ও কার্যক্রম স্থগিত থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। র‍্যাব জানিয়েছে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিষয়ে নিরবচ্ছিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের একটি সমাবেশের প্রস্তুতির অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এছাড়া শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মিছিল ও পথসভা করার ঘটনা গোয়েন্দাদের নজরে এসেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে ১৫ আগস্টকে ঘিরে রাজধানীসহ সারাদেশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। ১৫ আগস্টের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে এই অভিযান আরও জোরালো করা হচ্ছে।

ডিএমপি আরও জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

ডিএমপি / পুলিশ / ১৫ আগস্ট / রাজধানী / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net