Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
রুমার সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা খোয়া যায়নি: সিআইডি

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
03 April, 2024, 05:35 pm
Last modified: 03 April, 2024, 05:42 pm

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক

রুমার সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা খোয়া যায়নি: সিআইডি

‘এখানে ভল্টে যে টাকা রাখা হয়েছে — মোট এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা — ভল্টে সব টাকাই আছে। ভল্ট ভাঙতে পারেনি [ডাকাতেরা]। একটা ভল্টের দুটো চাবি ছিল।’
বান্দরবান প্রতিনিধি
03 April, 2024, 05:35 pm
Last modified: 03 April, 2024, 05:42 pm
মঙ্গলবার (২ এপ্রিল) রাত আটটার দিকে সোনালী ব্যাংকের রুমা শাখায় একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুটপাট চালায়। ছবি: টিবিএস

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় কোনো টাকা খোয়া যায়নি; ভল্টের সব টাকা সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে পুলিশের তদন্ত দল সিআইডি।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার থেকে তদন্ত করতে আসা সিআইডির এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিআইডি'র চট্টগ্রাম রেঞ্জের কর্মকর্তা অ্যাডিশনাল ডিআইজি শাহ নেওয়াজ খালেদ জানান, 'কক্সবাজার থেকে অপরাধস্থলে ২টি তদন্ত দল এসে ব্যাংকের সমস্ত আলামত সংগ্রহ করেছি। ভল্টের সব টাকা পরীক্ষা-নিরীক্ষা করেছি।'

'এখানে ভল্টে যে টাকা রাখা হয়েছে — মোট এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা — ভল্টে সব টাকাই আছে। ভল্ট ভাঙতে পারেনি [ডাকাতেরা]। একটা ভল্টের দুটো চাবি ছিল,' বলেন তিনি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত আটটার দিকে সোনালী ব্যাংকের রুমা শাখায় একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুটপাট চালায়। এ সময় শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। বুধবার পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বলেছেন, সশস্ত্র জঙ্গি সংগঠন কুকি চিনের একটি গ্রুপ বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত।

রুমার ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার দুপুরে বান্দরবানের থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকের স্থানীয় শাখায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে।

এ দিন দুপুর সাড়ে ১২টার দিকে ডাকাতেরা আক্রমণ চালায় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

থানচি শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার হ্লাসুইথোয়াই মারমা জানান, তার শাখা ব্যাংক থেকে মোট আড়াই লাখ টাকা খোয়া গেছে। তাছাড়া থানচি বাজারের সোনালী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন থানচি ইউএনও মো. মামুন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রুমা / সোনালী ব্যাংক / ব্যাংক ডাকাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net