Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বুয়েট থেকে পাস করার পর আমি রাজনীতিবিদ হয়েছি: জিএম কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2024, 08:50 pm
Last modified: 02 April, 2024, 09:19 pm

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

বুয়েট থেকে পাস করার পর আমি রাজনীতিবিদ হয়েছি: জিএম কাদের

তিনি সবার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
টিবিএস রিপোর্ট
02 April, 2024, 08:50 pm
Last modified: 02 April, 2024, 09:19 pm
জিএম কাদের। ফাইল ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করার পর তিনি রাজনীতিবিদ হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী, পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বুয়েটের ছাত্র থাকা অবস্থায় আমি রাজনীতিবিদ হইনি, পাস করার পরে রাজনীতিবিদ হয়েছি।'

এসময় জিএম কাদের বলেন, 'শিক্ষার মান ঠিক রাখতে না পারলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো লাভ হবে না। আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিকভাবে উন্নত ছিল। তবে এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাদে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান কমে যাচ্ছে। তাই আমরা চাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষার মান ভালো থাকুক। বুয়েটের শিক্ষার মান নষ্টের চেষ্টা করবেন না।'

তিনি সবার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও এই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আইনগত কোনো বাধা নেই।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা সবাই বুয়েটের ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন। আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করার পর ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেন। 

আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপরদিকে,  ৩১ মার্চ, কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রলীগ পাল্টা কর্মসূচির আয়োজন করে। তারা বুয়েটে ছাত্র রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের কর্মী ইমতিয়াজ হোসেন রাব্বিকে হলের সিট ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জাপা / জিএম কাদের / বুয়েট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net