Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বঙ্গবন্ধু হাই-টেক সিটির বিদ্যুৎ বিভ্রাট: মেরামতে কত সময় লাগে!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2024, 11:45 am
Last modified: 23 March, 2024, 11:46 am

Related News

  • গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন কিউবা, অন্ধকারে ১ কোটি মানুষ
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • শহরে লোডশেডিংয়ের সময় টেনিস খেলে সমালোচনার মুখে বার্লিনের মেয়র, সরে দাঁড়ালেন নির্বাচন থেকে
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও

বঙ্গবন্ধু হাই-টেক সিটির বিদ্যুৎ বিভ্রাট: মেরামতে কত সময় লাগে!

টিবিএস রিপোর্ট
23 March, 2024, 11:45 am
Last modified: 23 March, 2024, 11:46 am
বঙ্গবন্ধু হাই-টেক সিটি; ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক নম্বর ৬-এ প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এমতাবস্থায় পার্কটির অন্তত দুটি ফার্ম জানায়, বিদ্যুৎ না থাকায় তাদের উৎপাদন ব্যাহত হয়েছে ও জ্বালানির চাহিদা মেটাতে অতিরিক্ত খরচ করতে হয়েছে। 

জানা যায়, হাই-টেক সিটির বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় ৭ মার্চ থেকে ব্লকটি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। গত মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।

কর্মকর্তারা জানান, পার্কটিতে বিনিয়োগের সময় অত্যাধুনিক অবকাঠামোর প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু সেখানে একটি ব্লকের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতেই কর্তৃপক্ষের ১৩ দিন সময় লেগেছে।

অন্যদিকে পার্কটির বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তারা সাবস্টেশনে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাদের দাবি, তারা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি মেরামত করা হয়েছে।

হাইটেক সিটির উপ-সহকারী প্রকৌশলী হাসান ইবনে শাহী গত মঙ্গলবার জানান, গত বুধবার বিদ্যুতের সাব স্টেশনের ভিতর আগুন লাগে। তারপর সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সাব স্টেশনের ত্রুটি মেরামতের পর আজ মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। ফলে ঐ প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজও চালু হয়েছে।

হাই টেক পার্কের ব্লক ৬ এ বর্তমানে তিনটি কোম্পানি উৎপাদন করছে। এগুলোর মধ্যে উৎপাদন পর্যায়ে রয়েছে দেশীয় গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি ও অপটিক্যাল ফাইবার উৎপাদনকারী প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার। অপরদিকে, ড্যাফোডিল কোম্পানি কাজ চালুর প্রক্রিয়ায় রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ফেয়ার টেকনোলজির এক কর্মকর্তা জানান, গত ৭ মার্চ থেকে এখনো পর্যন্ত সাব-স্টেশনটি অকার্যকর অবস্থায় থাকায় হুন্দাই কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। যার কারণে কোম্পানিটির নিজস্ব ডিজেল জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করে কারখানা পরিচালনায় অধিক ব্যয় বহন করতে হয়েছিল। এতে করে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত ১ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ভার বহন করতে হয়েছে।

অন্যদিকে অপটিক্যাল ফাইবার নির্মাতা কোম্পানি গোল্ডেন ইন্টারন্যাশনালের একজন নির্বাহী কর্মকর্তা বলেন, "প্ল্যান্ট জেনারেটর পর্যাপ্ত ব্যাক-আপ দিতে না পারায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাতের কারণে আমাদের উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।"

হাইটেক সিটির উপ-সহকারী প্রকৌশলী হাসান ইবনে শাহী জানান, হাইটেক সিটি এখনো আমরা ঠিকাদারদের কাছ থেকে পুরোপুরি বুঝে নেইনি। পার্কের ৬ নম্বর ব্লকের বিদ্যুৎ সরবরাহের স্টেশনে গোলযোগের কারণে ওই ব্লকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

পার্কটিতে ভবিষ্যতে এ ধরনের বিঘ্ন এড়াতে রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানান দায়িত্বে থাকা বিদ্যুৎ কর্মকর্তারা। 

এই বিভ্রাট বঙ্গবন্ধু হাই-টেক সিটির অভ্যন্তরে অবকাঠামোগত স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি করেছে। কেননা এটি এমন একটি প্রকল্প যা দেশী ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে, আমদানি কমাতে এবং প্রযুক্তি খাতে রপ্তানির সুযোগ তৈরি করতে নির্মাণ করা হয়েছে।

গাজীপুরের বঙ্গবন্ধু হাই টেক পার্কটি ৩৫৫ একরের; যা দেশের মধ্যে সর্ববৃহৎ। এই হাই-টেক পার্ক হার্ডওয়্যার ও ‍সফটওয়্যার খাতসহ ফরওয়ার্ড-ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এ দেশি বিদেশি বিনিয়োগ আনার মাধ্যমে আমদানি হ্রাস ও রপ্তানির সুযোগ তৈরি করবে বলে আশা করা হয়। এতে দেশের শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রায় ৭০ হাজারেরও অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হয় কর্মপরিকল্পনায়।

এদিকে হাই-টেক সিটির ওয়েবসাইট অনুসারে, পার্কটিতে মোট ছয়টি ব্লকে ৭৯টি সংস্থা ১.২৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। যার মধ্যে ৪১৯ মিলিয়ন বিদেশি বিনিয়োগ। এখন পর্যন্ত ৭৫টি কোম্পানি পার্কে বিনিয়োগ করেছে ও ৫ হাজার বেশি লোক চাকরি করছে।

Related Topics

টপ নিউজ

হাই টেক পার্ক / বিদ্যুৎ বিভ্রাট / বিদ্যুৎ বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন কিউবা, অন্ধকারে ১ কোটি মানুষ
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • শহরে লোডশেডিংয়ের সময় টেনিস খেলে সমালোচনার মুখে বার্লিনের মেয়র, সরে দাঁড়ালেন নির্বাচন থেকে
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net