Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
মুন্সীগঞ্জে ৫ টাকায় এক কেজি করে ছোলা, তেল, পেঁয়াজসহ রোজার ৭ পণ্য

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
22 March, 2024, 02:40 pm
Last modified: 22 March, 2024, 02:46 pm

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • মুন্সীগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ৫ টাকায় এক কেজি করে ছোলা, তেল, পেঁয়াজসহ রোজার ৭ পণ্য

নয়াগাঁও গ্রামের ৭০ বছর বয়সের পানপতি বেগম বলেন, ‘আলহামদুলিল্লাহ। ৫ টাকায় অনেক কিছু পাইছি। জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পাইলাম।’
মুন্সীগঞ্জ প্রতিনিধি
22 March, 2024, 02:40 pm
Last modified: 22 March, 2024, 02:46 pm
ছবি: মইনুদ্দিন আহমেদ সুমন

মাত্র ৫ টাকায় এক কেজি করে মুড়ি, চিনি, ছোলা, সয়াবিন তেল, খেজুর, মসুর ডাল ও পেঁয়াজ কেনার সুবিধা পেয়েছেন মুন্সীগঞ্জের নিম্ন আয়ের অন্তত ২০০টি পরিবার।

জেলার নিম্ন আয়ের মানুষের জন্য এ ইফতার বাজারের আয়োজন করে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র নামের একটি সংগঠন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইনস্টিটিউট সড়কে এ ইফতার বাজার বসে। সেখান থেকে মাত্র ৫ টাকায় এক কেজি করে সাতটি পণ্য বিক্রি করা হয়।

৫ টাকায় সাত ধরনের ইফতার পণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেন শহরের উত্তর ইসলামপুর এলাকার মো. মাসুদ।

তিনি বলেন, 'এ রোজায় বাজার থেকে ইফতার কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। সারাদিন রোজা রাখার পর আমার মতো অনেকের বাড়িতে চিনির অভাবে মেলে না শরবত।'

তিনি আরও বলেন, 'টাকার অভাবে ছোলা কিংবা খেঁজুর কিনতে পারি না। ৫ টাকায় ইফতার কিনতে পেরে ভালো লাগছে।'

ছবি: মইনুদ্দিন আহমেদ সুমন

নয়াগাঁও গ্রামের ৭০ বছর বয়সের পানপতি বেগম বলেন, 'আলহামদুলিল্লাহ। ৫ টাকায় অনেক কিছু পাইছি। জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পাইলাম।'

আয়োজক সংগঠনের সভাপতি মো. বায়েজিত খান বলেন, 'এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করেছি। সমাজের নিম্ন আয়ের মানুষের ইফতারের পাতে কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজনের পরিকল্পনা রয়েছে।'

এবার রোজায় ২০০ পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন ছিল বলেও জানান তিনি।
 
Related Topics

টপ নিউজ

মুন্সীগঞ্জ / বাজার / টাকা / ইফতার / রোজা / নিম্ন আয়ের মানুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • মুন্সীগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net