Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: 'নিয়তি সবসময় গরিবদের উপহাস করে'

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
14 March, 2024, 09:50 pm
Last modified: 14 March, 2024, 10:03 pm

Related News

  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: 'নিয়তি সবসময় গরিবদের উপহাস করে'

“আমার ছেলেকে দেখলে বুঝতে পারবেন ও কী কষ্ট সহ্য করছে। তার শরীরের ৮০ ভাগ জায়গা পুড়ে গেছে। সে এখন শ্বাস নিতেও পারছে না," বিলাপ করতে করতে যোগ করেন আয়েশা।
টিবিএস ডেস্ক
14 March, 2024, 09:50 pm
Last modified: 14 March, 2024, 10:03 pm
ছবি: টিবিএস

"আপনি যদি পারেন দয়া করে একবার হাসপাতালে আসুন। আপনি আমার ছেলে ইয়াসিনকে আর দেখতে পারবেন না। ডাক্তাররা আমাকে ইতোমধ্যেই বলেছে যে, ওর বাঁচার সম্ভাবনা খুব কম। আপনি যদি ওকে জীবিত দেখতে চান তাহলে অনুগ্রহ করে আসুন। ও মারা যাওয়ার আগে দেখুন," শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বাইরে ফোন করে বোনকে এমনটাই বলছিলেন আয়েশা খাতুন।

গতকাল (বুধবার) তাকওয়া পরিবহনের বাসের হেলপার ইয়াসিন আরাফাত (২১) ইফতার করতে গাজীপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। তখন তিনি কোনাবাড়িতে টপ স্টার গার্মেন্টসের পাশের বস্তিতে সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আয়েশা খাতুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমি ওকে আইসিইউ-এর মধ্যে দেখেছি। ওর সারা শরীরে ব্যান্ডেজ করা হয়েছে। এমনকি আমি ওকে প্রথম দেখায় চিনতে পারিনি; যাকে আমি জন্ম দিয়েছি।"

"আমার ছেলেকে দেখলে বুঝতে পারবেন ও কী কষ্ট সহ্য করছে। ওর শরীরের ৮০ ভাগ জায়গা পুড়ে গেছে। এখন শ্বাস নিতেও পারছে না," বিলাপ করতে করতে যোগ করেন আয়েশা।

আয়েশা আরও বলেন, "মাত্র ২৪ দিন আগে ও বাবা হয়েছে। আল্লাহর কাছে বলি আমার নাতির মুখের দিকে তাকিয়ে আমার ছেলের জীবনটা ভিক্ষা চাই।"

ইয়াসিনের মা আরও বলেন "আমার ছেলে রোজা রেখেছিলেন। কিন্তু ইফতার করতে পারেননি। নিয়তি সবসময় গরিবদের উপহাস করে।"

আয়েশা একা নন। গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের পরিবারের সদস্যরা এখন শোকে আছন্ন। 

বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন আহত হয়েছে। যার মধ্যে ১৬ জনের দেহের ৮০ ভাগ পুড়ে গেছে।

বার্ন ইনস্টিটিউটে চার বছর বয়সী জান্নাতি তার বাবার জন্য অপেক্ষা করছে। তার বাবা মাছ বিক্রেতা জহুরুল ইসলাম (৪০) ঐ আগুনে গুরুতর দগ্ধ হয়েছে। তার স্ত্রী গার্মেন্টস কর্মী দুলু তিন মেয়েকে নিয়ে সেখানে স্বামীকে বাঁচানোর লড়াই করছেন।

জহুরুল ইসলামের ভাগ্নে নাজমুল রানা টিবিএসকে বলেন, "আমার মামার শরীরের নিচের অংশে কোমর থেকে পা পর্যন্ত ৬০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা এখনও সংকটজনক হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"

Related Topics

টপ নিউজ

অগ্নিকাণ্ড / আগুন / গাজিপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net