মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি ১০ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, সন্ধ্যা ৭টা ৩ মিনিটে মোহাম্মদপুরের তাজমহল রোডের জাপানা গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা আবাসিক ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি আরও জানান, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
