Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফুটফুটে শিশু আর মায়ের লাশ মর্গে, মেলেনি পরিচয়, নিতে আসেনি কোনো স্বজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2024, 01:55 pm
Last modified: 01 March, 2024, 03:13 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩

ফুটফুটে শিশু আর মায়ের লাশ মর্গে, মেলেনি পরিচয়, নিতে আসেনি কোনো স্বজন

শিশুটির পরনে ধূসর রঙের হাফ হাতা গেঞ্জি আর নীল পায়জামা। শিশুটির হাতে, মুখে ও জামাকাপড়ে ছাই লেগে আছে। পায়ে জুতা নেই, দুই পায়ে দুটো মোজা। বাঁ পায়ের মোজাটি অর্ধেক খোলা। পাশেই শুয়ে রাখা হয়েছে তার মায়ের মরদেহ।
টিবিএস রিপোর্ট
01 March, 2024, 01:55 pm
Last modified: 01 March, 2024, 03:13 pm
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি মর্গের মেঝেতে শুইয়ে রাখা হয়েছে আড়াই থেকে তিন বছর বছর বয়সী একটি মেয়েশিশু ও তার মায়ের মরদেহ।

শিশুটির পরনে ধূসর রঙের হাফ হাতা গেঞ্জি আর নীল পায়জামা। শিশুটির হাতে, মুখে ও জামাকাপড়ে ছাই লেগে আছে। পায়ে জুতা নেই, দুই পায়ে দুটো মোজা। বাঁ পায়ের মোজাটি অর্ধেক খোলা। পাশেই শুইয়ে রাখা হয়েছে তার মায়ের মরদেহ।

শিশুটির মায়ের পরনে লাল জামা ও হলুদ সালোয়ার-কামিজ পরা। দেখে মনে হয়, মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বা বেড়াতে বের হয়েছিলেন। তা-ই যদি হয়, তবে ভাগ্যের নির্মম পরিহাসে গতকালই ছিল তাদের শেষ বেড়াতে বের হওয়া। 

তাদের লাশ শনাক্ত করতে কোনো স্বজন আসেনি বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া। ফলে পরিচয়ও জানা সম্ভব হয়নি।

এছাড়াও আরো দুটো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদেরও কোনো স্বজন এখন পর্যন্ত লাশ নিতে আসেনি।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে দশটায় গ্রিণ কোজি কটেজ নামের ভবনটিতে অগুনের সূত্রপাত ঘটে। ঢাকা জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়।

এরপর ভোর ৫ টা থেকে মরদেহ পরিচয় শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া  শুরু হয়। বেলা পৌনে ১২ টা পর্যন্ত মোট ৪০টি মরদেহর পরিচয় সনাক্ত হয় এবং হস্তান্তর হয় ৩৫ টি মরদেহ।

Related Topics

টপ নিউজ

অজ্ঞাত মরদেহ / আগুন / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net