Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
গ্রামীণ টেলিকম ট্রাস্টের ৫০ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2024, 09:00 pm
Last modified: 12 February, 2024, 09:04 pm

Related News

  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

গ্রামীণ টেলিকম ট্রাস্টের ৫০ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট

রায়ে আদালত বলেন, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ড. ইউনূসকে দিতে হবে। এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।
টিবিএস রিপোর্ট
12 February, 2024, 09:00 pm
Last modified: 12 February, 2024, 09:04 pm
ছবি- সংগৃহীত

গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিষ্ঠানটির পক্ষে ৫০ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে জমা দিয়ে ২০১১ থেকে ২০১৩ করবর্ষের আয়কর দাবির বিরুদ্ধে আপিল করার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

ড. ইউনূসহ ট্রাস্টের চার কর্মকর্তার দায়ের করা রিট খারিজ করে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ড. ইউনূসকে দিতে হবে। এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।

সরকারপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি সাংবাদিকদের জানান, ২০১১ থেকে ২০১৩ দুই বছরের প্রায় ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে ২০২০ সালের নভেম্বরে নোটিশ পাঠায় এনবিআর। ট্রাস্টের তহবিলে কোনো অর্থ নেই উল্লেখ করে এই কর মওকুফ চাওয়া হয়। ওই আবেদন প্রত্যাখ্যান করার পরে প্রতিষ্ঠানটি আয়করের টাকা মওকুফ চেয়েছিল।

আইনজীবী জানান, 'কিন্তু তখন তাদের একটি অ্যাকাউন্টেই প্রায় সাড়ে তিনশ কোটি থেকে চারশ কোটি টাকার মতো ছিল। অ্যাকাউন্টে অর্থ আছে জানিয়ে এনবিআর করের অর্থ চেয়ে নোটিশ জারি করার পরে গ্রামীণ টেলিকম এই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে।

রিট শুনানিতে নোটিশটিকে কেন বেআইনি বলা হবে না তা নিয়ে রুল জারি করেন আদালত। এরপর গত তিন বছরে বিভিন্ন আদালত ঘুরে মামলাটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আসে।

সোমবার সে রুলের ওপর শুনানি শেষে গ্রামীণ টেলিকমের রিট আবেদন খারিজ করেন আদালত। সেই সঙ্গে নিয়ম অনুযায়ী দাবিকৃত আয়করের ২৫ শতাংশ টাকা আগে জমা দিয়ে এরপর এনবিআরের আদেশের বিরুদ্ধে ড. ইউনূস ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন বলে জানান আদালত।

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / আয়কর / এনবিআর / উচ্চ আদালত / গ্রামীণ টেলিকম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net