Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ভারতের সঙ্গে আরও তিনটি বাস রুট চালু করবে বিআরটিসি

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
10 February, 2024, 11:45 am
Last modified: 10 February, 2024, 12:25 pm

Related News

  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
  • দেশিয় কারখানায় তৈরি হলো বিআরটিসির এসি বাস  
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট
  • ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় বিআরটিসির বাস সার্ভিস প্রত্যাহার

ভারতের সঙ্গে আরও তিনটি বাস রুট চালু করবে বিআরটিসি

৪০০টি বৈদ্যুতিক এসি বাস, ৩৪০টি সিএনজিচালিত এসি বাস এবং ২০০টি ডিজেলচালিত এসি বাস যুক্ত করে যাত্রীদের ভ্রমণে স্বাচ্ছন্দ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বিআরটিসি চেয়ারম্যান জানান, গাড়ি ক্রয়ের জন্য ইতিমধ্যেই আদেশ দেওয়া হয়েছে।
মোঃ ফয়সাল আহমেদ
10 February, 2024, 11:45 am
Last modified: 10 February, 2024, 12:25 pm
ফাইল ছবি: বাসস

বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও তিনটি আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার কথা ভাবছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

সংস্থাটি ঢাকা-শিলিগুড়ি, চট্টগ্রাম-ঢাকা-কলকাতা ও কক্সবাজার-চট্টগ্রাম-আগরতলা রুটের সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পরিকল্পনাটি চূড়ান্ত করতে এবং বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হবে। 'আশা করি এই নতুন রুটে বিআরটিসি বাস সার্ভিস ভালো হবে।'

বর্তমানে শ্যামলী এনআর পরিবহন বিআরটিসির তত্ত্বাবধানে ঢাকা-কলকাতা, ঢাকা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বাস পরিচালনা করে।

কোম্পানির জন্য লাভ আনছে উদ্ভাবনী সেবা

আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি বিআরটিসি দেশের ভেতরেও উদ্ভাবনী বাস সার্ভিস চালু করেছে। এ সার্ভিস আর্থিকভাবে লাভজনক হওয়ার পাশাপাশি যাত্রীদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

বিআরটিসিই প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস সার্ভিস চালু করে। গত বছরের ১৮ সেপ্টেম্বর মাত্র আটটি বাস নিয়ে এ রুটে সেবা চালু করে, এখন ১২ থেকে ১৪টি ডাবল-ডেকার বাস চলে। প্রতিদিন প্রায় ৪০টি ট্রিপ দেয়৷

এই সার্ভিস যাত্রীদের ভালো সাড়া ফেলেছে।  এখান থেকে দৈনিক প্রায় ৭০ হাজার টাকা নিট লাভ থাকে।

পাবলিক বাস সার্ভিসের গুরুত্ব তুলে ধরে তাজুল বলেন, 'পাবলিক কোম্পানি হিসেবে জনগণকে সেবা দেওয়াই আমাদের প্রথম অগ্রাধিকার। এটা মাথায় রেখেই আমরা প্রথমে এক্সপ্রেসওয়েতে বাস সার্ভিস চালু করি। এখন এটি লাভজনক রুটে পরিণত হয়েছে।'

এছাড়া ফার্মগেট থেকে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পর্যন্ত শাটল সার্ভিস এবং চট্টগ্রামে 'স্মার্ট স্কুল বাস সার্ভিস'ও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান। 

এছাড়া সিটি কর্পোরেশনের উপর্যুপরি আহ্বানের পরিপ্রেক্ষিতে ঢাকায় স্কুল বাস সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিআরটিসির অন্যান্য জনপ্রিয় সার্ভিসগুলোর মধ্যে আছে চট্টগ্রামের ডিসি পার্ক এবং কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে ছাদখোলা ট্যুরিস্ট বাস এবং কক্সবাজার রেলস্টেশনে আসা পর্যটকদের জন্য শাটল সার্ভিস।

বর্তমানে বিআরটিসি সারা দেশে বিভিন্ন রুটে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে প্রায় ১ হাজার ২৫৩টি বাস পরিচালনা করছে।

৪০০টি বৈদ্যুতিক এসি বাস, ৩৪০টি সিএনজিচালিত এসি বাস এবং ২০০টি ডিজেলচালিত এসি বাস যুক্ত করে যাত্রীদের ভ্রমণে স্বাচ্ছন্দ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বিআরটিসি চেয়ারম্যান জানান, গাড়ি ক্রয়ের জন্য ইতিমধ্যেই আদেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিআরটিসি / বিআরটিসির বাস / ভারত-বাংলাদেশ বাস রুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
  • দেশিয় কারখানায় তৈরি হলো বিআরটিসির এসি বাস  
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট
  • ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় বিআরটিসির বাস সার্ভিস প্রত্যাহার

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net