Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধে আরও ৫,৬৬৫ কোটি টাকার বন্ড ইস্যু সরকারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2024, 09:25 am
Last modified: 08 February, 2024, 12:34 pm

Related News

  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধে আরও ৫,৬৬৫ কোটি টাকার বন্ড ইস্যু সরকারের

টিবিএস রিপোর্ট
08 February, 2024, 09:25 am
Last modified: 08 February, 2024, 12:34 pm
প্রতীকী ছবি। ছবি: মুমিত এম/টিবিএস/ফাইল

বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পাওনা পরিশোধে আরও ২৪টি ব্যাংকের অনুকূলে ৫ হাজার ৬৬৫ কোটি টাকার বন্ড ইস্যু করতে যাচ্ছে সরকার।

এ খাতের ভর্তুকি পরিশোধে প্রথম ধাপে ২৪টি ব্যাংকের সাথে বন্ড ইস্যু বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে অর্থবিভাগ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে এসব ব্যাংক, পাওনাদার বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ও বিদ্যুৎ বিভাগের মধ্যে এ চুক্তি সই হয় বলে অর্থ বিভাগ সুত্রে জানা গেছে।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, এখন এসব ব্যাংকের অনুকুলে বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হবে। বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে ব্যাংকগুলোকে বন্ড ইস্যু করে দেবে।

বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধের জন্য সরকার গত ২৪ জানুয়ারি প্রথমবারের মতো বন্ড ইস্যু করে। এরপর অর্থ মন্ত্রণালয় দুটি ব্যাংকের অনুকূলে ২ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করে।

প্রতি বছরই বিদ্যুৎ ও সার খাতে বড় অংকের ভর্তুকি দিয়ে থাকে সরকার। অর্থ সংকটের কারণে গত কয়েক বছর সরকারের বিপুল অঙ্কের ভর্তুকির অর্থ বকেয়া পড়েছে। 

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত সার ও বিদ্যুৎ খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি বকেয়া পড়েছে। এই বকেয়ার কারণে সার ও বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের ব্যাংকঋণ সময়মতো পরিশোধ করতে পারছে না।

এ পরিস্থিতিতে অর্থ বিভাগ বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ও সার খাতের বকেয়া ভর্তুকি পরিশোধের জন্য বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয়। সার আমদানির পাওনা পরিশোধের জন্য ৪ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় ৩ হাজার ৩১৬ কোটি টাকার একটি বিশেষ বন্ড ইস্যু করে।

অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, সব বেসরকারি বিদ্যুৎ কোম্পানির বকেয়া পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এর জন্য সরকারকে প্রায় ১৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে হবে বলে জানান তারা।

এই বন্ডগুলোর মেয়াদ হবে ১০ বছর। আর সুদের হার বাংলাদেশ ব্যাংকের রেপো রেটের সমান, যা বর্তমানে ৮ শতাংশ।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

বিশেষ বন্ড / বিদ্যুৎ / বিদ্যুতের পাওনা / বেসরকারি বিদ্যুৎ উৎপাদক / আইপিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদারে ৪,৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net