Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
কম ভোটার উপস্থিতির মধ্যেই শেষ হলো ভোটগ্রহণ, গণনা শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 04:55 pm
Last modified: 07 January, 2024, 06:09 pm

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য

কম ভোটার উপস্থিতির মধ্যেই শেষ হলো ভোটগ্রহণ, গণনা শুরু 

এদিকে প্রধান বিরোধী দল– বিএনপি ও তাদের আন্দোলনের শরিক জামায়াতে ইসলামীসহ আরও বেশকিছু দল এই নির্বাচন বর্জন করলেও, সরকার নির্বাচনকে সফল বলেছে। 
টিবিএস রিপোর্ট
07 January, 2024, 04:55 pm
Last modified: 07 January, 2024, 06:09 pm
শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট গণনার দৃশ্য। ছবি: টিবিএস

ভোটারদের স্বল্প উপস্থিতির মধ্যদিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকাল ৩টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার ছিল ২৭ দশমিক ১৫ শতাংশ। তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হার এখনো জানানো হয়নি। 

এদিকে প্রধান বিরোধী দল– বিএনপি ও তাদের আন্দোলনের শরিক জামায়াতে ইসলামীসহ আরও বেশকিছু দল এই নির্বাচন বর্জন করলেও, সরকার নির্বাচনকে সফল বলে ঘোষণা করেছে। 

তবে ভোটার উপস্থিতির হার ৪০ শতাংশের কম হলে, ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনের পর তা হবে দ্বিতীয় সর্বনিম্ন। ওই নির্বাচনে ভোটার অংশগ্রহণের হার ছিল ২৬ দশমিক ৭৪ শতাংশ। 

ভোটের দিন রাজধানীতে পথঘাট ছিল অনেকটাই জনশূন্য, বিএনপি ও জামায়াতের ডাকা হরতালও এর পেছনে ভূমিকা রেখেছে। এদিন বিচ্ছিন্ন কিছু সহিংসতার কথা জানা গেলেও, সার্বিকভাবে নির্বাচন ছিল শান্তিপূর্ণ। 

৭ জানুয়ারি, ২০২৪; ভোটগ্রহণের সময় একটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স। ছবি: নাঈম আলী/ টিবিএস

তবে ভোটের বুথ দখল এবং ভোট কারচুপির অভিযোগ ছিল, যার ফলে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বেশ কয়েকজন স্বতন্ত্র ও দলীয় সংশ্লিষ্টতা থাকা প্রার্থীও ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।   

এমনকি দেশের  প্রধান আরেকটি রাজনৈতিক দল– জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা আশঙ্কা করছি, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হয় কিনা… 

নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া ৪৪ রাজনৈতিক দলের মধ্যে ১৬টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না, যাদের নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি।

এদিকে ৩০০ আসনে নির্বাচন হলেও– একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হওয়ায় নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি। খুব শিগগিরই এ আসনের নতুন তফসিল ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচনের আগে শুক্রবার রাতে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনাসহ সিরিজ অগ্নিসংযোগের পরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেনাপোল এক্সপ্রেসে আগুনে চারজন মারা গেছেন।   

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে ১৬ ঘণ্টায় মোট ১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই প্রেক্ষাপটে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় দেশব্যাপী ৮ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / ভোট / ভোট গণনা / ভোটার উপস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net