Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বজ্রপাতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
31 December, 2023, 01:10 pm
Last modified: 31 December, 2023, 01:09 pm

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা
  • জলবায়ু পরিবর্তনের থাবায় এবার বিপন্ন কলা!

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বজ্রপাতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে

জাতিসংঘের তথ্যমতে, প্রতিবছর বাংলাদেশে প্রবল ঝড়ের সময় বজ্রপাতে গড়ে ৩০০ জন মারা যায়। অথচ অপেক্ষাকৃত দিগুণ জনসংখ্যার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মৃত্যুর হার গড়ে মাত্র ২০ জনেরও কম।
টিবিএস ডেস্ক
31 December, 2023, 01:10 pm
Last modified: 31 December, 2023, 01:09 pm
ছবি: সংগৃহীত

২০২১ সালের আগস্ট মাস। কথা ছিল মামুন সেদিন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বিয়ে করবেন। অথচ ঠিক সেদিনই তাকে নিজের ১৬ জন আত্মীয়কে কবরস্থ করতে হয়। কেননা বিয়েতে আসতে যেয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তারা। এই প্রাকৃতিক দুর্যোগটিতে মৃত্যু বাংলাদেশে যেন বেশ সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। খবর বিবিসির। 

জাতিসংঘের তথ্যমতে, প্রতিবছর বাংলাদেশে প্রবল ঝড়ের সময় বজ্রপাতে গড়ে ৩০০ জন মারা যায়। অথচ অপেক্ষাকৃত দিগুণ জনসংখ্যার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মৃত্যুর হার গড়ে মাত্র ২০ জনেরও কম।

সেই হৃদয়বিদারক দিনটি নিয়ে বিবিসির সাথে কথা বলেছেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের শিবগঞ্জ এলাকায় বাসিন্দা মামুন। তিনি যখন বরের সাজ সাজছিলেন তখন বজ্রপাতের তীব্র শব্দ শুনতে পান। ঠিক তার কিছুক্ষণ পর সে মৃত্যুর কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে হতভম্ব হয়ে দ্রুত উপস্থিত হন।

সেই দৃশ্যের বর্ণনা দিতে যেয়ে মামুন বলেন, "কিছু লোক লাশগুলো জড়িয়ে ধরেছিল। আহতরা যন্ত্রণায় চিৎকার করছিল... শিশুরা কান্না করছিল। আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি আগে কার কাছে যাব সেটাও ঠিক করতে পারছিলাম না।"

মামুন, ছবি: বিবিসি

সেই ঘটনায় মামুন নিজের বাবা, দাদা-দাদি, চাচাতো ভাই, চাচা এবং খালাকে হারিয়েছিলেন। তার মা নৌকায় না থাকায় বজ্রপাত থেকে বেঁচে যান।

মামুন বলেন, "বাবার মৃতদেহ দেখে আমি কান্নায় ভেঙে পড়ি। আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।"

সন্ধ্যার দিকে নিজের এতজন স্বজনকে দাফন করেন মামুন। আর বিয়ের জন্য যে খাবারের আয়োজন করা হয়েছিল সেটি গরীব মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়।

পরবর্তীতে মামুন বিয়ে করেছে ঠিকই, তবে আজ পর্যন্ত তিনি নিজের বিবাহবার্ষিকী পালন করেননি। কেননা সেদিন ঐ ঘটনায় তার জীবনে যে শুন্যতা তৈরি হয়েছে সেটি চাইলেও সে ভুলতে পারবেন না।

মামুন বলেন, "মর্মান্তিক ঘটনার পর এখন আমি বৃষ্টি ও বজ্রপাতকে ভয় পাই।"

বজ্রপাত বেশ মরণঘাতী। দেশে বন্যার থেকেও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এটি। বজ্রপাতের মৃতের সংখ্যা ১৯৯০-এর দশক থেকে প্রতি বছর বহুগুণে বেড়েছে। নাসা, জাতিসংঘ ও বাংলাদেশ সরকার এতে মৃতের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের বৃদ্ধিকে উল্লেখ করেছে।

এই বিষয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান বিবিসিকে বলেন, "বৈশ্বিক উষ্ণতা, পরিবেশগত পরিবর্তন, জীবনযাত্রার ধরণ সবই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ।"

বজ্রপাতের ভয়াবহতা বিবেচনা করে বাংলাদেশ সরকার বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও খরার মতো বজ্রপাতকেও সরকারি দুর্যোগের তালিকায় যুক্ত করেছে।

দেশে বজ্রপাতের শিকার অধিকাংশই কৃষক। তারা গ্রীষ্ম, বর্ষাকালের ঝড়, বৃষ্টিতে মাঠে কাজ করে। সাতক্ষীরায় একটি মাঠের পাশে বেড়ার উপর ঝুলতে থাকা একটি ফুটবল জার্সি যেন এমন স্মৃতিকেই স্মরণ করিয়ে দেয়। কেননা কিছুদিন আগেই এটি পরে ছিলেন আব্দুল্লাহ নামের এক কৃষক। যিনি বজ্রপাতে নিহত হয়েছেন।

আব্দুল্লাহর স্ত্রী রেহানা বিবিসিকে জানান, রৌদ্রজ্জ্বল একটি দিনে তার স্বামী অন্য কৃষকদের সাথে মাঠে কাজে যায়। তবে শেষ বিকেলে প্রবল ঝড় শুরু হয়। তখন বজ্রপাতের কবলে পরে তার স্বামী।

গলি বরাবর একটি ছোট খুপরি দেখিয়ে রেহানা বলেন, "ঘটনার পর রাস্তার পাশের এই দোকানে তাকে নিয়ে আসেন আরও কয়েকজন কৃষক। কিন্তু ততক্ষণে তিনি মারা গিয়েছিলেন।"

দম্পতিটি সম্প্রতি বাড়িতে দ্বিতীয় ঘর তৈরির জন্য ঋণ নিয়েছিলেন। তার স্বামীর মৃত্যুর পর কোনো প্রাথমিক উপার্জনকারী না থাকায় রেহানা এখন বেশ অনিশ্চয়তার মুখে পড়েছেন।

কান্নারত অবস্থায় রেহানা বলেন, "ভয়টা আমাকে এত গভীরভাবে আঁকড়ে ধরেছে যে, এখন যদি আমি আকাশে মেঘ দেখি তবে আমি আমার ছেলেকে আর বাইরে যেতে দেবার সাহসও করি না।"

শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশ ভারতেও সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়েছে। তবে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণের ফলে হতাহতের সংখ্যা প্রতিবেশী দেশটিতে বেশ কমে এসেছে। ফলে এর থেকে প্রান্তিক অঞ্চলের মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশেও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এক্ষেত্রে বজ্রপাতের প্রবণতা কমাতে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আরও লম্বা গাছ লাগানো দরকার। বিশেষ করে এমন জায়গায় সেগুলো লাগাতে হবে যেখানে বন উজাড়ের প্রভাব পড়েছে। অন্যদিকে কৃষকদের জন্য মাঠের আশেপাশে ছাউনি নির্মাণ ও ঝড়ের আগাম বার্তা হিসেবে ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা যেতে পারে।

বজ্রপাতের মৃত্যুর ক্ষেত্রে আরেকটি বড় কারণ হচ্ছে সচেতনতার অভাব। দেশের বেশিরভাগ লোকই এর ভয়াবহতা সম্পর্কে আঁচ করতে পারে না।

ঠিক তেমনি একজন রিপন হোসেন, যিনি আব্দুল্লাহর মৃত্যুর দিন তার পাশেই ছিল। তিনি কখনও ভাবতেও পারেনি যে, বজ্রপাত ঠিক এতটা ক্ষতি করবে। 

কৃষক রিপন; ছবি: সালমান সাঈদ

রিপন হোসেন বলেন, "বেশ জোরে একটি শব্দ হলো এবং তারপর আমি আলোর প্রচুর ঝলকানি দেখলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি, আব্দুল্লাহ আর বেঁচে নেই।"

নিজে কীভাবে বেঁচে গেলেন সেটি ভাবতেই রিপনের অবিশ্বাস্য লাগে। তিনি এখন খোলা জায়গায় কাজ করতে ভয় পান। কিন্তু দরিদ্র কৃষি এলাকাটিতে চাষ করা ছাড়া তার আয়ের আর কোনো উপায় নেই।

আব্দুল্লাহর কথা স্মরণ করে রিপন বলেন, "বন্ধু আবদুল্লাহর কথা মনে হলেই রাতে কান্না আসে। রাতে চোখ বন্ধ করলেই সেদিনের সব স্মৃতি ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসে। নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।"

Related Topics

টপ নিউজ

বজ্রপাত / বজ্রপাতে নিহত / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা
  • জলবায়ু পরিবর্তনের থাবায় এবার বিপন্ন কলা!

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net