Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
যে যতবার নির্বাচিত হয়েছেন, তার সম্পদ ততবার গাণিতিক হারে বেড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2023, 02:35 pm
Last modified: 30 December, 2023, 02:39 pm

Related News

  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

যে যতবার নির্বাচিত হয়েছেন, তার সম্পদ ততবার গাণিতিক হারে বেড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

তিনি বলেন, "প্রার্থীরাদের দেখবেন সবাই খামারী আর মাছ চাষী হয়ে গেছেন।" 
টিবিএস রিপোর্ট
30 December, 2023, 02:35 pm
Last modified: 30 December, 2023, 02:39 pm
ছবি: টিবিএস

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিগত নির্বাচনে যে যতবার নির্বাচিত হয়েছেন, তার সম্পদ ততবার গাণিতিক হারে বেড়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) নাগরিক প্ল্যাটফর্ম-এর উদ্যোগে 'অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা' শীর্ষক ধারাবাহিক মিডিয়া ব্রিফিংয়ের শেষপর্বে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর এই সম্মাননীয় ফেলো বলেন, "হলফনামায় প্রার্থীরা যে সম্পদের বিবরণ দেওয়া আছে, আর ট্যাক্সের রিটার্ন দেওয়া আছে সেখানে দুটিই সমান। এক একজনের সম্পদ কয়েকশ গুণ বেড়েছে, কিন্তু তাদের কর দেওয়ার হার কি সেভাবে বেড়েছে?" 

তিনি বলেন, "প্রার্থীরাদের দেখবেন সবাই-ই খামারী আর মাছ চাষী হয়ে গেছেন।" 

তিন পর্বের ধারাবাহিক মিডিয়া ব্রিফিংয়ের শেষপর্বটি আয়োজিত হয় ব্রাক সেন্টার ইন এ। এই মিডিয়া ব্রিফিং-এ সুশাসন সম্পর্কিত তিনটি বিষয়ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।  

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমরা ধারণা করেছিলাম ২০২৪ সালের নির্বাচন ২০১৮ কিংবা ২০১৪ এর মতো হবে না। আমরা ভেবেছিলাম একটি জাতীয় ঐক্য গড়ে উঠবে; কিন্তু যা ভেবেছিলাম তা তো হলো না।"

"ইশতেহারের বিষয়গুলো আসে জনগণের কাছে। আগের ইশতেহার কেন্দ্র করে যে মূল্যায়ন করার কথা ছিল সেটা হয়নি। আগামীতে যে প্রতিশ্রুতি দিলেন, সেটাও মূল্যায়ন করা গেল না।"

তিনি বলেন, একটি রাজনৈতিক শূন্যতার মাঝে নির্বাচনী ইশতেহার এসেছে। যা নিয়ে কারও আগ্রহ নেই।

তিনি আরও বলেন, "ইতিহাস বলে, যদি প্রথাগত গণতান্ত্রিক প্রক্রিয়ার ত্রুটি ঘটে, তবে সেখানে নাগরিকের ভূমিকা আরও বেশি গুরুত্ব নিয়ে সামনে আসে। তখন বৈষম্য বাড়ে।"

এ অর্থনীতিবিদ বলেন, "নির্বাচন আসবে যাবে, কিন্তু যদি নির্বাচন মানুষের কল্যাণে না হয়- সে নির্বাচন জনগণের উপকারে আসবে না। এই মুহূর্তে দেশের অর্থনীতির অবস্থা যেখানে যাচ্ছে, সেখানে সামনের অর্থনীতি কীভাবে মোকাবিলা করবেন?"

"আগামী দিনে প্রথাগত গণতান্ত্রিক ব্যবস্থা যদি ভঙ্গ হয়, তবে সবাইকে ভুগতে হবে। ইতিহাসের কাছে নাগরিকদের দায় আরও বেড়ে গেল।"

দেবপ্রিয় বলেন, "আমার দেশের সমস্যা আমাকেই সমাধান করতে হবে। অন্য কেউ এসে সমাধান করে যাবে, সেটার আশায় বসে থাকাও বোকামী।" 

"দেশে নির্বাচন হচ্ছে না, বিশেষ নির্বাচনী প্রচারণা হচ্ছে," যোগ করেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / দেবপ্রিয় ভট্টাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net