Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
জাতীয় নির্বাচন একদিনও পিছাবে না, নির্ধারিত সময়েই হবে: প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 04:10 pm
Last modified: 31 July, 2025, 04:14 pm

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

জাতীয় নির্বাচন একদিনও পিছাবে না, নির্ধারিত সময়েই হবে: প্রেস সচিব

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। এরপর লন্ডনে বলেছি, যদি অনেকগুলো সংস্কার হয় এবং কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা এখনো সেই অবস্থানেই আছি। নির্বাচন একদিনও দেরি হবে না।’
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 04:10 pm
Last modified: 31 July, 2025, 04:14 pm
ফাইল ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন একদিনও পিছাবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সময় ঘোষণা করেছেন, তার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাসহ পুরো কেবিনেটের অবস্থান স্পষ্ট।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। এরপর লন্ডনে বলেছি, যদি অনেকগুলো সংস্কার হয় এবং কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা এখনো সেই অবস্থানেই আছি। নির্বাচন একদিনও দেরি হবে না।'

তিনি আরও বলেন, 'সুষ্ঠু নির্বাচনের পথে কোনো কিছু বাধা হবে না।'

আগামী পাঁচ-ছয় দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে প্রেস সচিব জানান, এই সময়টি বাংলাদেশের আগামী পথ নির্ধারণ করবে। তিনি বলেন, 'জুলাই চার্টার নিয়ে কাজ চলছে, আরও অনেক বিষয় নিয়ে কাজ হচ্ছে। এই সময় বোঝাবে বাংলাদেশ কোথায় যাচ্ছে।'

অনুষ্ঠানে তিনি গত এক বছরে সরকারের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রধান উপদেষ্টার ভাষণে বা আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা আসতে পারে—সাম্প্রতিক এমন গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে প্রেস সেক্রেটারি বলেন, 'আমরা কিন্তু এরকম কিছু শুনিনি যে ৪-৫ দিনের মধ্যে নির্বাচন নিয়ে ঘোষণা আসবে। একজন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে বের হয়ে এমন বলেছেন। তার সঙ্গে প্রধান উপদেষ্টার কি আলোচনা হয়েছে, সেটা আমাদের জানা নেই। আমরা ওই দিনের মিটিং সম্পর্কে একটি প্রেস রিলিজ দিয়েছি।'

সংলাপে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বিএসআরএফ সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / শফিকুল আলম / নির্বাচন / প্রধান উপদেষ্টা / লন্ডন সফর / জুলাই চার্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net