Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কোটিপতি এমপি, তবুও জামাইয়ের টাকায় ভোট করবেন তিনি!

বাংলাদেশ

খোরশেদ আলম
11 December, 2023, 06:05 pm
Last modified: 11 December, 2023, 06:10 pm

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কোটিপতি এমপি, তবুও জামাইয়ের টাকায় ভোট করবেন তিনি!

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, দলীয় অনুদানসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। হলফনামা অনুযায়ী, সেই সমুদয় টাকা নুরুলের কাছে নগদ রয়েছে।
খোরশেদ আলম
11 December, 2023, 06:05 pm
Last modified: 11 December, 2023, 06:10 pm
সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম তালুকদার ১ কোটি ৪৮ লাখ ২৪ হাজার টাকা সম্পদের মালিক। তবুও নির্বাচনের জন্য জামাইয়ের কাছে ২ লাখ টাকা ধার করবেন। এ তালিকায় তার তিন ভাইও রয়েছেন। অথচ এমপির কাছেই নগদ টাকা রয়েছে ২৫ লাখ।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, দলীয় অনুদানসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। হলফনামা অনুযায়ী, সেই সমুদয় টাকা নুরুলের কাছে নগদ রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, এমপি নুরুলের বছরে কৃষি খাত থেকে বার্ষিক আয় ৭০ হাজার ২০০ টাকা। পেশাগত আয় ৩ লাখ ৩০ হাজার টাকা। সংসদ সদস্য হিসেবে সম্মানী পেয়েছেন ৬ লাখ ৬০ হাজার টাকা।

অথচ ১০ আগে অর্থাৎ দশম জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, এমপির কৃষি খাতে আয় ছিল ১০ হাজার টাকা। পেশাগত আয় ছিল ১ লাখ ৭০ হাজার টাকা।

বর্তমানে এমপির কাছে নগদ রয়েছে ২৫ লাখ টাকা। ব্যাংকে আছে ৩০ লাখ টাকা। ৩৫ লাখ টাকা মূল্যের একটি জীপ গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। আসবাব রয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকার। সব মিলে ৯৫ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদের মালিক তিনি।

অথচ ১০ বছর আগে এমপি নুরুলের কাছে মোট ৫ লাখ টাকার অস্থাবর সম্পদ ছিল। এই হিসেবে গত ১০ বছরে এমপি নুরুল ইসলামের অস্থাবর সম্পদ বেড়েছে ১৯ গুণ।  

এবারের হলফনামায় নুরুলের স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণ। দাম দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা। নুরুল ইসলামের ওপর নির্ভরশীলদের কাছে ৫০ হাজার টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণ আছে। ব্যাংকে আছে সাড়ে ৭ লাখ টাকা। এক লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ৩২ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার থাকার ঘোষণা দেওয়া হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায়। 

কিন্তু ১০ বছর আগে এমপির স্ত্রী ও তার ওপর নির্ভরশীলদের অস্থাবর সম্পদ ছিল মাত্র ১ লাখ ৮১ হাজার টাকা।

স্থাবর সম্পদের মধ্যে ১০ বছরের ব্যবধানে নুরুল ইসলাম তালুকদারের কৃষি ও অকৃষি জমিতে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ, তার নামে ৪ হাজার টাকা মূল্যের ৪ বিঘা কৃষি জমি ও ১০ হাজার টাকা মূল্যের ৪ শতক অকৃষি জমির কথা উল্লেখ আছে।

তবে ১০ বছর ৪২ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাটের মালিক হয়েছেন নুরুল ইসলাম তালুকদার। তার স্ত্রীর রয়েছে একটি গাড়ি। এর সাথে পার্কিং স্থান। তবে গাড়ি ও পার্কিং স্থানের কোনো আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি হলফনামায়। এ ছাড়া ১০ বছর ধরে ৪ হাজার টাকা মূল্যের যৌথ মালিকানায় ১ বিঘা জমি রয়েছে। এবারের হলফনামায় বেসরকারি একটি ব্যাংক থেকে ৮০ লাখ টাকা ঋণের কথা বলা হয়েছে। 

বগুড়া-৩ আসনের এই সংসদ সদস্য এবার নির্বাচনের জন্য তার জামাই কাজী সিরাজুল ইসলামের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেওয়ার কথা উল্লেখ করেছেন হলফনামায়। তাঁর তিন ভাই- আবুল কালাম আজাদ তালুকদার, রেজাউল ইসলাম তালুকদার ও আব্দুল আজিজের কাছ থেকে ২ লাখ করে টাকা মোট ৬ লাখ টাকা ধার করার ঘোষণা দেওয়া হয় হলফনামায়।

নুরুল ইসলাম জাতীয় পার্টির হয়ে গত দশম ও একাদশ সংসদ নির্বাচনে এমপি হয়েছেন। এবারও তিনি জাতীয় পার্টির হয়ে ভোট করার ঘোষণা দিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

বগুড়া-৩ / এমপি নুরুল ইসলাম তালুকদার / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / হলফনামা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net