Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
হিরো আলমের স্ত্রীর সম্পদ বেড়েছে ২৭৫ গুণ

বাংলাদেশ

খোরশেদ আলম
10 December, 2023, 07:15 pm
Last modified: 10 December, 2023, 08:09 pm

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান

হিরো আলমের স্ত্রীর সম্পদ বেড়েছে ২৭৫ গুণ

পাঁচ বছর আগে অভিনয় করে বছরে হিরো আলম আয় করতেন ২ লাখ ৫২ হাজার টাকা। এবারের হলফনামায় হিরো আলম ব্যবসার কথা জানিয়েছেন। ব্যবসা থেকে তিনি আয় করেন ২ লাখ ৭৪ হাজার টাকা। অর্থাৎ, অভিনয় থেকে ব্যবসা করতে এসে হিরো আলম ২২ হাজার টাকা বেশি আয় করছেন।
খোরশেদ আলম
10 December, 2023, 07:15 pm
Last modified: 10 December, 2023, 08:09 pm
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ফাইল ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের স্ত্রীর মাত্র ১ ভরি স্বর্ণ ছিল। যার দাম উল্লেখ করা হয় মাত্র ২০ হাজার টাকা। বর্তমানে তার নামে সঞ্চয়পত্র রয়েছে ৫৫ লাখ টাকার। এই হিসাবে, পাঁচ বছরে হিরো আলমের স্ত্রীর সম্পদ বেড়েছে ২৭৫ গুণ। এর বাইরে তাঁর রয়েছে ১০ ভরি স্বর্ণও।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে এবার ভোট করার ঘোষণা দিয়েছেন হিরো আলম। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি মাঠে থাকবেন। পাঁচ বছর আগে একই আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছিলেন। ওই সময় জমা দেওয়া হলফনামায় তার স্ত্রীর এক ভরি স্বর্ণ থাকার কথা জানান।  

নির্বাচন কমিশনে জমা দেওয়া একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। পাঁচ বছর আগে নিজেকে অভিনেতা ঘোষণা করলেও হিরো আলম এবার নিজেকে ব্যবসায়ী হিসেবে ঘোষণা দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম তার আয়ের উৎস, স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ৮ লাখ ২৬ হাজার টাকার কথা উল্লেখ করেছিলেন। দ্বাদশে তিনি তার উৎস, স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৬০ লাখ ৬ হাজার টাকার কথা উল্লেখ করেছেন। তবে তাঁর স্ত্রীর নামে থাকা ১০ ভরি স্বর্ণ, এবং নিজ নামে থাকা জমির দামের কথা উল্লেখ করেননি।

নির্বাচন কমিশনে জমা দেওয়া এবারের হলফনামা অনুযায়ী, হিরো আলম কৃষি খাত থেকে আয় করেন ৬ হাজার টাকা। পাঁচ বছর আগেও এ খাতে একই পরিমাণ আয় করতেন তিনি।

পাঁচ বছর আগে অভিনয় করে বছরে হিরো আলম আয় করতেন ২ লাখ ৫২ হাজার টাকা। এবারের হলফনামায় হিরো আলম ব্যবসার কথা জানিয়েছেন। ব্যবসা থেকে তিনি আয় করেন ২ লাখ ৭৪ হাজার টাকা। অর্থাৎ, অভিনয় থেকে ব্যবসা করতে এসে হিরো আলম ২২ হাজার টাকা বেশি আয় করছেন।

৮৭ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল থাকার কথা পাঁচ বছর আগে জানিয়েছিলেন হিরো আলম। কিন্তু এবারের হলফনামা বলছে, সেই মোটরসাইকেল তার কাছে নেই। অর্থাৎ হলফনামায় এর কোনো উল্লেখ নেই। কোনো গাড়ি থাকার কথাও বলা হয়নি।

অস্থাবর সম্পদের ক্ষেত্রে পাঁচ বছর আগে হিরো আলমের ব্যাংকে জমা ছিল ১ হাজার টাকা। পাঁচ বছর পরে এসে সেই টাকার পরিমাণ বেড়ে ৩০ হাজার হয়েছে। পাঁচ বছর আগে হিরো আলমের ১ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী ছিল। এখনো তাই-ই আছে। আসবাবপত্রের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। এখনো তিনি দেড় লাখ টাকার আসবাবপত্র ব্যবহার করেন।

তবে পাঁচ বছরে হিরো আলমের স্ত্রীর স্বর্ণের পরিমাণ বেড়েছে। আগে ২০ হাজার টাকা মূল্যের এক ভরি স্বর্ণ থাকলেও এখন তাঁর স্ত্রীর ১০ ভরি স্বর্ণ রয়েছে বলে হলফনামায় ঘোষণা দিয়েছেন। তবে এসব স্বর্ণ বৈবাহিক সূত্রে তাঁর স্ত্রী পেয়েছেন বলে দাবি করা হয়েছে।

একইসাথে হিরো আলমের স্ত্রীর নামে আগে ব্যাংক বা সঞ্চয়পত্রে কোনো টাকা না থাকলেও এবার তার নামে ৫৫ লাখ টাকা সঞ্চয়পত্র রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এবারে হিরো আলম কৃষি জমির পরিমাণ আধা কাঠার কথা উল্লেখ করেছেন। এই জমি তিনি পৈত্রিক সূত্রে পেয়েছেন। অকৃষি জমি রয়েছে ৯ শতক। তবে এসব সম্পত্তির কোনো আর্থিক মূল্য তিনি উল্লেখ করেননি।

পাঁচ বছর আগে ২১ শতক অকৃষি জমি থাকার কথা জানিয়েছিলে হিরো আলম। এই জমির মূল্য ২ লাখ ১০ হাজার টাকা জানিয়েছিলেন। এর বাহিরে তখন তার কোনো জমি ছিল না।

এসব বিষয় নিয়ে হিরো আলম বরাবরই বলে আসছেন, 'আমি ঋণ খেলাপি নই। আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমার কোনো গাড়িও নেই।'

এর আগে চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন তিনি। হারান জামানত। এ বছরেই বগুড়া-৪ আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম। একই দিনে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুর প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে অংশ নেন তিনি। এই আসনে তিনি জামানত হারান।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে 'অনিয়মের অভিযোগ তুলে' নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম।

হিরো আলমের ২০২৩ সালের হলফনামা

Related Topics

টপ নিউজ

হলফনামা / সম্পদের বিবরণ / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / হিরো আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net