Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সকালে রাঙ্গার মনোনয়ন স্থগিত, বিকালে বৈধ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2023, 08:00 pm
Last modified: 02 December, 2023, 08:01 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

সকালে রাঙ্গার মনোনয়ন স্থগিত, বিকালে বৈধ ঘোষণা

টিবিএস রিপোর্ট
02 December, 2023, 08:00 pm
Last modified: 02 December, 2023, 08:01 pm
মশিউর রহমান রাঙ্গা। ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় সকালে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। পরে উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় বিকেলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের যাছাই-বাছাই শেষে বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা (মহাসচিব) মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এখানে এবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, রংপুর-১ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের রেজাউল করিম, জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার, তৃণমূল বিএনপির বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত শ্যামলী রায়, স্বতন্ত্র মসিউর রহমান রাঙ্গা, স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম, আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী মনজুম আলী।

এই আসনে মনোনয়ন স্থগিত রাখা দুইজন হলেন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী সবুজ মিয়া ও ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদ। মামলা নিষ্পত্তির কাগজপত্র না দেওয়ায় মনোনয়ন স্থগিত হয়েছে সবুজ মিয়া ও বখতিয়ার আহমেদের। সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৬ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার ও সুমনা আক্তার। আর অন্যজন বিএনএফ মনোনীত জিল্লুর রহমান। সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকা সঠিক না থাকায় এই তিনজনের মনোনয়ন বাতিল করা হয়।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে ৯ জনের মধ্যে ৭ জনের বৈধ। দুইজনের মধ্যে ১ জনের বাতিল ও এক জনের স্থগিত। স্বতন্ত্র প্রার্থী রাকিবুল বাশারের বাতিল ও বাংলাদেশ কংগ্রেসের একরামুল হকের স্থগিত । এর মধ্যে রাকিবুল বাশারের সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকা সঠিক না থাকায় বাতিল ও মামলার একটি কাগজ না দেওয়ায় একরামুল হকের স্থগিত।

এই আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাকের পার্টির লায়লা আনজুমান আরা, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম, বাংলাদেশ আওয়ামী পার্টির আ ব্দুর রহমান রেজু, জাসদের শহিদুল ইসলাম এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানি স্বতন্ত্র। 

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তিনটি আসনের ২৭ জন প্রার্থী থেকে ১৯ জনকে বৈধ ঘোষণা করা হয়। রোববার রংপুর-৪, ৫ এবং ৬ আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

মসিউর রহমান রাঙ্গা / মশিউর রহমান রাঙ্গা / মনোনয়ন স্থগিত / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net