Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
26 November, 2023, 01:00 pm
Last modified: 26 November, 2023, 01:05 pm

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার
  • সিলেটে মধ্যরাতে গ্যারেজে আগুন, ১২টি যানবাহন পুড়ে ছাই

অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

অগ্নিসংযোগকারীদের বিষয়ে তিনি বলেন, "আমরা কি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেব, নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে? আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেই, তাহলে তারা অগ্নিসংযোগের সহিংসতা চালিয়ে যাবে।"
ইউএনবি
26 November, 2023, 01:00 pm
Last modified: 26 November, 2023, 01:05 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতি: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, জনগণের স্বার্থে তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, "আমি মনে করি, যারা মানুষকে পুড়িয়ে মারে, জনগণের ও জাতীয় সম্পদের ক্ষতি করে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।"

রোববার (২৬ নভেম্বর) এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল অনলাইনে প্রকাশকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১১টি শিক্ষা বোর্ডের সমন্বিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

পরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি ও তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন, ততক্ষণ তারা কোনো সমস্যার সম্মুখীন হননি; বরং তাদের ভাবমূর্তি আরও ভালো হয়েছে।

তিনি বলেন, "কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পর তারা জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।"

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যারা অগ্নিসংযোগে জড়িত বা যারা অগ্নিসংযোগের জন্য নির্দেশ দেয় বা অর্থ জোগায় তাদের নিয়ে সরকারের কী করা উচিত।

তিনি বলেন, "আমরা কি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেব, নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে? আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেই, তাহলে তারা অগ্নিসংযোগের সহিংসতা চালিয়ে যাবে।"

এ বছর ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭৪ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছেলে শিক্ষার্থী ৬ লাখ ৯৮ হাজার ১৩৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ জন।

Related Topics

টপ নিউজ

অগ্নিসংযোগ / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / রাজনৈতিক পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার
  • সিলেটে মধ্যরাতে গ্যারেজে আগুন, ১২টি যানবাহন পুড়ে ছাই

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net