Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বিকাল থেকে বাস ছাড়ার প্রস্তুতি, যাত্রী সংকট গাবতলী বাস টার্মিনালে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2023, 03:45 pm
Last modified: 16 November, 2023, 03:52 pm

Related News

  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • ঘরমুখী যাত্রীদের ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট, বাস টার্মিনালেও বাড়ছে যাত্রীর চাপ
  • বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবরোধ প্রত্যাহার, আগারগাঁওয়ে যানচলাচল এখন স্বাভাবিক
  • আগামী ৩ মাস এনইআইআর ব্যবস্থা স্থগিত থাকবে: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ডিসি মাসুদ

বিকাল থেকে বাস ছাড়ার প্রস্তুতি, যাত্রী সংকট গাবতলী বাস টার্মিনালে

বৃহস্পতিবার সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, কিছু সংখ্যক যাত্রী এসে অপেক্ষা করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বিকাল ৪টা থেকে কিছু বাস ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কাউন্টারগুলোতে। তবে যাত্রী সংখ্যা অনেক কম।
টিবিএস রিপোর্ট
16 November, 2023, 03:45 pm
Last modified: 16 November, 2023, 03:52 pm
ছবি:টিবিএস

বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৫ম ধাপের অবরোধ শেষে আজ (১৬ নভেম্বর) বিকাল থেকেই রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাস কোম্পানিগুলো। তবে প্রয়োজনের তুলনায় যাত্রী সংখ্যা কম দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, কিছু যাত্রী এসে অপেক্ষা করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বিকাল ৪টা থেকে কিছু বাস ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কাউন্টারগুলোতে।

বাস কাউন্টারের মাস্টাররা বলছেন, স্বাভাবিক সময়ের থেকে এক তৃতীয়াংশ সংখ্যক বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

শ্যামলী এন. আর. ট্রাভেলসের কাউন্টার মাস্টার মো. শওকত আলী বাবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, উত্তরবঙ্গে অন্য সময় ৪৫টির মতো গাড়ি চলতো প্রতিদিন। এখন অবরোধের কারণে ১০/১২ টি গাড়ি চলছে।

তিনি জানান, আজ বিকাল ৫টা থেকে গাড়ি ছাড়া শুরু হবে। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ৫টার বাসের ১৫/১৬ জন যাত্রী হয়েছে। উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর দিনাজপুরের দিকে ছেড়ে যাবে গাড়িগুলো। 

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, "আমরা এই অবরোধ চলাকালীন বিকাল থেকেই  বাস ছাড়া শুরু করি।"

যমুনা লাইন থকে আসলাম জানান, গতকাল তাদের কোনো বাস ছাড়েনি। আজ উত্তরবঙ্গের বাস ছাড়বে ৩টা ৩০ মিনিট থেকে। 

"আমাদের ৫টি বাস চলে নিয়মিত। আজ ২টি চলবে। যাত্রী একেবারেই কম। সাড়ে ৩টার বাসের মাত্র ১২/১৩ জন যাত্রী  হয়েছে," যোগ করেন তিনি। 

শ্যামলী বাসে রংপুর যাবেন নজরুল ইসলাম। টিবিএসকে তিনি বলেন, "জরুরি কাজে বাড়ি যেতে হচ্ছে, তাই ঝুঁকি নিয়েই যাচ্ছি।" 

দুপুর ২টায় গাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়ে টিকিট বিক্রি করছিল কুষ্টিয়াগামী হানিফ পরিবহন। কাউন্টার মাস্টার শরীফ মাহমুদ জানান, "কাউন্টার থেকে ১০টির মতো টিকিট বিক্রি হয়েছে। তাই সময় কিছুটা পিছিয়ে ৩টা ৪৫ মিনিটে ছাড়ার প্রস্তুতি নিচ্ছি।"

ছবি: টিবিএস

হানিফ এন্টারপ্রাইজের স্টেশন মাস্টার বিক্রম চন্দ্র দাস টিবিএসকে বলেন, "আমরা ৩টা ৪৫ মিনিট থেকে বাস ছাড়বো। প্রথম বাসটিতে ২০ জনের মতো যাত্রী হয়েছে।" 

প্রতিদিন অন্তত ৬০টি ট্রিপের মতো বাস ছেড়ে যায় গাবতলী, সায়দাবাদ থেকে। আজ ২০টির মতো বাস ছাড়া হবে। অবরোধের আতঙ্কে গতকাল দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বলা যায়, এক সপ্তাহ পরে বাস চলাচল শুরু হল। তবে যাত্রী সংখ্যা একেবারেই কম।

Related Topics

টপ নিউজ

অবরোধ / দূরপাল্লার বাস / গাবতলী বাস টার্মিনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • ঘরমুখী যাত্রীদের ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট, বাস টার্মিনালেও বাড়ছে যাত্রীর চাপ
  • বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবরোধ প্রত্যাহার, আগারগাঁওয়ে যানচলাচল এখন স্বাভাবিক
  • আগামী ৩ মাস এনইআইআর ব্যবস্থা স্থগিত থাকবে: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ডিসি মাসুদ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net