Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2026, 04:25 pm
Last modified: 20 March, 2026, 04:30 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার ফজলুর জানান, সকাল থেকে প্রায় ২০টি বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেলেও প্রতিটি বাসেই কয়েকটি করে সিট ফাঁকা ছিল। গড়ে ৮ থেকে ১০টি সিট খালি ছিল। 
টিবিএস রিপোর্ট
20 March, 2026, 04:25 pm
Last modified: 20 March, 2026, 04:30 pm
ছবি: টিবিএস

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের চিরচেনা সেই উপচে পড়া ভিড়ের চিত্র ঈদের আগের দিন যেন সম্পূর্ণ বদলে গেছে। টার্মিনালজুড়ে বিরাজ করছে এক অস্বাভাবিক নীরবতা। নেই যাত্রীদের দীর্ঘ সারি, নেই টিকিটের জন্য কোনো হুড়োহুড়ি। 

আজ শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত টার্মিনাল এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসই পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। গড়ে প্রতিটি বাসে ৭ থেকে ৮টি আসন খালি থাকছে। বড় বড় পরিবহন সংস্থাগুলোর কাউন্টারে কর্মীদের অলস সময় পার করতে দেখা গেছে; যাত্রী না থাকায় কোনো কোনো কাউন্টার বন্ধ করে বসে থাকতেও দেখা গেছে কর্মীদের। 

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার ফজলুর জানান, সকাল থেকে প্রায় ২০টি বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেলেও প্রতিটি বাসেই কয়েকটি করে সিট ফাঁকা ছিল। গড়ে ৮ থেকে ১০টি সিট খালি ছিল। 

ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, 'কুষ্টিয়া-মেহেরপুর রুটে ভাড়া নেওয়া হচ্ছে ৭৫০ টাকা এবং রংপুরগামী বাসের ভাড়া ৮৭০ টাকা নেওয়া হচ্ছে।' 

গাবতলী থেকে বিকেল ৩টায় দিনাজপুরের উদ্দেশে একটি গাড়ি ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রী সংকটে তা কিছুটা বিলম্বে ছাড়ে। কম্পিউটারে অনলাইন বুকিংয়ের হিসাব দেখিয়ে ফজলুর বলেন, '৩৬ সিটের গাড়ি মাত্র ১৬ সিট বুকিং হয়েছে। এখন অনেকগুলো সিট খালি রেখেই গাড়ি ছাড়তে হবে।' 

এদিকে টিকিট পেতে কোনো ভোগান্তি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আবিদ হাসান নামের এক যাত্রী বলেন, 'বিকাল ৩টায় এসে যশোরের টিকিট কেটেছি ৯৬০ টাকায়। কোনো ঝামেলা ছাড়াই টিকিট পেয়েছি। আগে ঈদের সময় ৮০০-৮৫০ টাকাতেও যাওয়া যেত, কিন্তু তখন টিকিট পাওয়া কঠিন ছিল।' 

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগমুহূর্তে বাসের আসন খালি থাকা এখানে অস্বাভাবিক চিত্র। যাত্রী কম থাকায় বাস মালিকরা লোকসানের মুখে পড়ছেন বলেও তারা ধারণা করছেন।

Related Topics

টপ নিউজ

গাবতলী বাস টার্মিনাল / ঈদযাত্রা / বাস কাউন্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net