Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইউপিআর: বাংলাদেশকে ১১০ দেশের ৩০১ সুপারিশ

বাংলাদেশ

ইউএনবি
16 November, 2023, 02:45 pm
Last modified: 16 November, 2023, 02:50 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস

ইউপিআর: বাংলাদেশকে ১১০ দেশের ৩০১ সুপারিশ

বুধবার (১৫ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউপিআর ওয়ার্কিং গ্রুপ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ অব বাংলাদেশ হিউম্যান রাইটস রেকর্ডের খসড়া প্রতিবেদনের সুপারিশগুলো গ্রহণ করে।
ইউএনবি
16 November, 2023, 02:45 pm
Last modified: 16 November, 2023, 02:50 pm

জাতিসংঘের মানবাধিকার সংস্থার পর্যালোচনায় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ১১০টি দেশের ৩০১টি সুপারিশ পেশ করা হয়েছে; এই সুপারিশগুলোর মধ্যে নির্বাচন ইস্যুও রয়েছে.

বুধবার (১৫ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউপিআর ওয়ার্কিং গ্রুপ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ অব বাংলাদেশ হিউম্যান রাইটস রেকর্ডের খসড়া প্রতিবেদনের সুপারিশগুলো গ্রহণ করে।

প্রতিবেদনে বাংলাদেশকে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নাগরিকদের ভোটাধিকার ও সরকার বেছে নেওয়ার অধিকার রক্ষা করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাজ্য বাংলাদেশে সুশীল সমাজ, মানবাধিকার রক্ষাকারী এবং গণমাধ্যমের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে; যেন এর ফলে তারা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতার অধিকার ভোগ করতে পারে।

সুপারিশমালা অনুমোদনের সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান। এ সময় তিনি যেসব দেশ থেকে বিভিন্ন বিষয়ে সুপারিশ এসেছে, তাদের ধন্যবাদ জানান।

সুফিউর রহমান বলেন, বাংলাদেশ এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনের আগেই সিদ্ধান্ত জানিয়ে দেবে।

ইউপিআর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী আইনমন্ত্রী আনিসুল হক সোমবার বলেলিছেন, মোট ১১১টি দেশ বৈঠকে অংশ নিয়েছে এবং ৯০ শতাংশ দেশ মানবাধিকার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে।

তিনি বলেন, এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোও বাংলাদেশের বড় ধরনের সমালোচনা করেনি, বরং তারা কিছু গঠনমূলক সুপারিশ নিয়ে এসেছে।

আইনমন্ত্রী বলেন, তিনি আগামী জাতীয় নির্বাচনসহ মানবাধিকার ইস্যুতে সব প্রশ্নের জবাব দিয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, মানবাধিকার কাউন্সিলের সার্বজনীন পর্যায়ক্রমিক এই পর্যালোচনা বাংলাদেশের জন্য কেবল মুখে মুখে মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্য নয়, বরং এটি দেশের মানবাধিকার রক্ষাকারী গোষ্ঠী ও সাংবাদিকদের ওপর হামলা বন্ধে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণেরও একটি সুযোগ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে মানবাধিকার / মানবাধিকার / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net