Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ

আন্তর্জাতিক

মিডল ইস্ট মনিটর
02 July, 2026, 09:50 pm
Last modified: 02 July, 2026, 10:02 pm

Related News

  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ইসরায়েল যুদ্ধে আসক্ত, সমঝোতা স্মারক ভেস্তে দেওয়ার চেষ্টা চালাচ্ছে: এরদোয়ান
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  

গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ

ইইউ ঠিক সেদিনই এই তথ্য গোপনের সিদ্ধান্ত নিলো, যেদিন জাতিসংঘের একটি তদন্ত দল তাদের প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছে।
মিডল ইস্ট মনিটর
02 July, 2026, 09:50 pm
Last modified: 02 July, 2026, 10:02 pm
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের একটি চিত্র; ২ জুন, ২০২৬ তারিখে ইসরায়েল থেকে তোলা।ছবি: মোস্তফা আলখারুফ—আনাদোলু এজেন্সি

গাজায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নির্মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের তথ্য সম্বলিত ১৭টি গোপন প্রতিবেদন প্রকাশ করতে অস্বীকার করেছে ইউরোপীয় কমিশন। ধারণা করা হচ্ছে, এই প্রতিবেদনগুলো প্রকাশ পেলে গাজায় বেসামরিক প্রকল্পে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের অকাট্য প্রমাণ সামনে আসত। এর ফলে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব বজায় রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল কি না—সেই প্রশ্নে ব্রাসেলসের ওপর প্রবল আন্তর্জাতিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল।

বিস্ময়কর বিষয় হলো, ইইউ ঠিক সেদিনই এই তথ্য গোপনের সিদ্ধান্ত নিলো, যেদিন জাতিসংঘের একটি তদন্ত দল তাদের প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে 'গণহত্যা' চালিয়ে যাচ্ছে। এই কাকতালীয় ঘটনাটি প্রশ্ন তুলছে, ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি স্থগিত করার জোরালো দাবি ঠেকাতেই কি ইইউ এসব তথ্য লুকিয়ে রাখছে?

ইউরোপীয় সংবাদমাধ্যম 'ইইউ-অবজারভার'-এর সাংবাদিক নিকোলাজ নিলসেন তথ্য অধিকার আইনের আওতায় গত ফেব্রুয়ারি মাসে ২০২০ থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত গাজায় ইইউ-তহবিলের অবকাঠামো প্রকল্পগুলোর ওপর প্রতিবেদন চেয়ে আবেদন করেছিলেন। গত ২৩ জুন মধ্যপ্রাচ্য বিষয়ক বিভাগীয় প্রধান মাইকেল কারনিটশনিগ স্বাক্ষরিত একটি চিঠিতে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

ইইউ-অবজারভার জানায়, চিঠিতে কারনিটশনিগ লিখেছেন, 'আমরা পরীক্ষা করে দেখেছি যে এই তথ্যগুলো প্রকাশের পেছনে বৃহত্তর কোনো জনস্বার্থ আছে কি না, কিন্তু আমরা তেমন কোনো কারণ খুঁজে পাইনি।' 

এই দাবিটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। প্রতিবেদনগুলোতে গাজার সোলার প্যানেল, পানি বিশুদ্ধকরণ প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং হাসপাতাল ও স্কুলের মতো বেসামরিক স্থাপনার তথ্য ছিল। ধারণা করা হচ্ছে, এর মধ্যে অনেকগুলোই ইসরায়েলের সামরিক অভিযানে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

এই তথ্যগুলো প্রকাশিত হলে ইউরোপীয় করদাতাদের টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি এটিও স্পষ্ট হতো যে ইসরায়েল কতটা পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর ফলে 'ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট'-এর মানবাধিকার রক্ষা সংক্রান্ত শর্ত ভঙ্গের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্রাসেলসের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ত।

তথ্য না দেওয়ার পেছনে কমিশন 'আন্তর্জাতিক সম্পর্কের সুরক্ষা'র অজুহাত দিয়েছে। ইইউ-অবজারভার-এর মতে, ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোর অংশীদার ছিল জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক, অক্সফাম নোবিব এবং উই ওয়ার্ল্ড-এর মতো সংস্থা। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি পানি শোধন প্রকল্পও রয়েছে, যা ইসরায়েলি স্থল অভিযানে বিধ্বস্ত হয়েছে।

ইইউ-অবজারভার-এর একটি পৃথক প্রাক্কলন অনুযায়ী, ক্ষতিপূরণ ছাড়াই গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নির্মিত প্রায় ১৫ কোটি ইউরো মূল্যের ভবন ও স্থাপনা বোমা মেরে বা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। চলতি মাসের শুরুতে ইইউ কমিশনার দুব্রাভকা সুইকা জানিয়েছিলেন যে, এসব সম্পদের বিনিময়ে ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইইউ। কিন্তু এখন সেই তদন্ত রিপোর্টগুলোই জনসমক্ষে আনতে চাইছে না কমিশন।

জাতিসংঘের রিপোর্ট
একই সময়ে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এক ভয়াবহ উপসংহারে পৌঁছেছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে, যা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের নামান্তর।

তদন্ত কমিশনের মতে, 'শিশুদের ওপর সুপরিকল্পিত হামলা' মূলত গাজায় ফিলিস্তিনিদের আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার ইসরায়েলি অভিপ্রায়ের অন্যতম বড় প্রমাণ। তদন্ত কমিশনের প্রধান শ্রীনিবাসন মুরলিধর বলেন, 'ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলি বাহিনীর হাতে নিয়মিত প্রাণ হারাচ্ছে। এমনকি ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পরেও শিশুদের হত্যা ও পঙ্গু করে দেওয়ার ঘটনা অব্যাহত রয়েছে।' 

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের গ্রেপ্তার করে বিভিন্ন কারাগারে ও ডিটেনশন সেন্টারে অবর্ণনীয় নির্যাতন ও যৌন সহিংসতা চালানো হচ্ছে। দখলদারিত্বের অধীনে থাকা একটি জাতিকে সামষ্টিকভাবে দমনের কৌশল হিসেবে শিশুদের ওপর এই নিষ্ঠুরতা চালানো হচ্ছে বলে জাতিসংঘ মনে করে।

Related Topics

টপ নিউজ

গাজা / ইইউ / ইসরায়েল / গণহত্যা / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ইসরায়েল যুদ্ধে আসক্ত, সমঝোতা স্মারক ভেস্তে দেওয়ার চেষ্টা চালাচ্ছে: এরদোয়ান
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net