Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

অবরোধে বগুড়া থেকে পরিবহন খরচ বেড়েছে ৪০ শতাংশ

অবরোধে বগুড়া থেকে পরিবহন খরচ বেড়েছে ৪০ শতাংশ

বাংলাদেশ

খোরশেদ আলম
13 November, 2023, 09:40 pm
Last modified: 13 November, 2023, 09:43 pm

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ

অবরোধে বগুড়া থেকে পরিবহন খরচ বেড়েছে ৪০ শতাংশ

খোরশেদ আলম
13 November, 2023, 09:40 pm
Last modified: 13 November, 2023, 09:43 pm

চলমান অবরোধের কারণে উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম বাজার বগুড়ার মহাস্থান হাট থেকে দেশের অন্যান্য অঞ্চলে সবজি পরিবহনের খরচ গড়ে ৪০ শতাংশ বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বগুড়া-সিলেট রুটে প্রতি ট্রাকে ভাড়া বেড়েছে গড়ে ৩৬ শতাংশ বা ৮ হাজার টাকা। বগুড়া-চট্টগ্রাম রুটে বেড়েছে ৪৫ শতাংশ বা ১০ হাজার টাকা। আর বগুড়া-ঢাকা রুটে পরিবহন খরচ বেড়েছে ৩৮ শতাংশ বা ৫ হাজার টাকা। 

সবজির ট্রাকের ভাড়া বাড়ানোর 'যৌক্তিকতা' তুলে ধরে মহাস্থান হাটের ট্রাক ব্যবসায়ী সৈকত ইসলাম বলেন, 'অবরোধের জ্বালাও-পোড়াওয়ের ভয়ে চালকরা রাস্তায় যেতে চায় না। তাদের বেতন বেশি দিতে হচ্ছে। অন্যদিকে রাস্তা-ঘাটে এখন ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে। যেকোনো সময় গাড়ি ভাঙা কিংবা পোড়ানোর আতঙ্ক রয়েছে। এ কারণে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।'

মহাস্থান বাজারের আড়তদার সমিতি বলছে, এ বাজার থেকে এখন প্রতিদিন অন্তত ৩৫ ট্রাক সবজি ঢাকাসহ অন্যান্য জেলায় যায়। এক ট্রাকে প্রায় ৩০০ মণ সবজি থাকে।

ছবি: টিবিএস

মহাস্থান হাট থেকে সবজি সাধারণত বস্তা ও কার্টনে প্রক্রিয়াজাত করে ট্রাকে তোলা হয়। আগে প্রতি বস্তা পণ্য বগুড়া থেকে ঢাকায় পরিবহন খরচ ছিল ৮০ থেকে ১০০ টাকা। এখন ওই পণ্যের পরিবহন খরচ ১২০ থেকে ১৪০ টাকা। আগে প্রতি ক্যারেটের খরচ ছিল ৭৫ টাকা। এখন তা দাঁড়িয়েছে ১০০ টাকায়।

তবে অবরোধের প্রথম দিকে ট্রাক ভাড়ার বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ ছিল বলে জানান মেসার্স ইশামনি ট্রেডার্সের সহকারী ম্যানেজার জাফর ইকবাল। তিনি বলেন, অবরোধের শুরুর দিকে এক ট্রাক পণ্য বগুড়া থেকে চট্টগ্রামে পৌঁছানোর জন্য প্রতি ট্রাকের ভাড়া পড়েছিল ৬০ থেকে ৭০ হাজার টাকা। এখন তা কমে ৩৫ থেকে ৩৬ হাজার টাকায় নেমেছে। যদিও স্বাভাবিক সময়ে এই পথে ভাড়া দিতে হয় ২৪ হাজার টাকা। 

মহাস্থান হাট থেকে সবজি কিনে প্রায় ৪০ বছর ধরে সিলেটে বিক্রি করেন মো. সাব্বির হাসান। তিনি জানান, 'রাজনৈতিক অস্থিরতার কারণে হঠাৎ পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব পড়ছে এখন সবজির উপর। আগে সিলেটে যাওয়ার জন্য ট্রাক ভাড়া ছিল ২২ থেকে ২৩ হাজার টাকা। এখন সেখানে ২৮ থেকে ৩০ হাজার টাকা দিতে হচ্ছে। গাড়ি ভাড়া বেশি হলেও সবজি সরবরাহ ঠিক আছে।'

ছবি: টিবিএস

এদিকে এবার সবজির ফলনও হয়েছে কম। এবার আগাম সবজির ফলন কমার বিষয়ে জানতে চাইলে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. দুলাল হোসেন জানান, অন্যান্য বছরে সাধারণত অক্টোবর মাসে এত বৃষ্টি হয় না। এবার অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে সবজি চাষাবাদ শুরু হতে দেরি হয়েছে। এ কারণে আগাম সবজির ফলন কিছুটা কম হচ্ছে। তবে এখন থেকে যে সবজিগুলো বাজারে আসবে সেগুলোর ফলন অনেক ভালো পাওয়া যাবে।

তবে সবজির ফলন কম হলেও, বেশি দামে বিক্রি হওয়ায় লাভ বেশি হচ্ছে। এতে খুশি কৃষকরা। 

ছবি: টিবিএস

হাটে অন্তত ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আগাম জাতের শীতকালীন সবজির দাম খুব ভালো। চাহিদা বেশ। অবরোধের মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে পণ্য কিনছেন। তবে সপ্তাহ ধরে প্রতি কেজি সবজিতে দাম কমেছে ৪ থেকে ৫ টাকা। এটা কাঁচামালের ক্ষেত্রে অনেক সময় হয়। 

Related Topics

টপ নিউজ

পরিবহন খরচ / অবরোধ / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab