Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
এখন থেকে পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধ: বিজিএমইএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2023, 11:50 am
Last modified: 10 November, 2023, 04:04 pm

Related News

  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা
  • জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ
  • গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে: বিকেএমইএর জরিপ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

এখন থেকে পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধ: বিজিএমইএ

যেসব শ্রমিকরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকরা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। এর অর্থ কাজ নেই, বেতনও নেই।
টিবিএস রিপোর্ট
10 November, 2023, 11:50 am
Last modified: 10 November, 2023, 04:04 pm
ছবি- মুমিত এম/ টিবিএস

দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে সদস্যদের চিঠিও দিয়েছে সংগঠনটি।

চিঠি অনুযায়ী, প্রতিটি কারাখানায় গেটে 'নিয়োগ বন্ধ' লেখা ব্যানার টাঙিয়ে দিতে হবে।

বিজিএমইএ'র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি টিবিএসকে বলেন, "কারখানা মালিকরা নিয়োগ বন্ধ রাখার জন্য বিজিএমইএকে বলেছেন, এ জন্য বিজিএমইএ ওই সিদ্ধান্ত নিয়েছে। যতদিন পরিস্থিতি শান্ত না হবে, ততদিন নিয়োগ বন্ধ থাকবে।"

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গতকাল আশুলিয়া ও গাজীপুরের কিছু অংশ মিলিয়ে শতাধিক কারখানায় কাজ বন্ধ ছিল।

তিনি বলেন, "অনেক কারখানাতেই ওয়ার্ক অর্ডার কম। আবার কিছু কারখানায় কাজ আছে, তাদের হয়তো শ্রমিকও প্রয়োজন। কিন্তু শ্রমিকরা কারখানায় এসে কাজ করছে না, এতে কারখানা মালিকদের লোকসান হচ্ছে। আবার নতুন শ্রমিক নিয়োগ দিয়ে বা কারখানা চালু রেখে এ লোকসান আর তারা বাড়াতে চাচ্ছেন না। তাই এ নিয়োগ বন্ধ থাকবে।"

অবশ্য এর পেছনে শ্রমিকদেরকে হুমকি দেওয়া মালিকদের উদ্দেশ্য নয় বলে জানান তিনি।

চিঠিতে বলা হয়, 'যেসব কারখানায় অগ্নি সংযোগ, ভাঙচুর বা মারামারি সংঘটিত হয়েছে, সেসব কারখানা কর্তৃপক্ষকে প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে নিকটস্থ থানায় মামলা করতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের নাম জানা না থাকলে অজ্ঞাতনামাদের আসামি করা যাবে।'

মামলার পর এর একটি কপি অবশ্যই সিনিয়র সচিবের কাছে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

আরও বলা হয়, যেসব শ্রমিকরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকরা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। এর অর্থ কাজ নেই, বেতনও নেই।

১৩/১ ধারায় বন্ধ রাখার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "কারখানায় শ্রমিকরা আসলেও কাজ করবে না বা আসবে না, আবার ক্ষতিও করবে। একদিকে উৎপাদন না হলে লোকসান হচ্ছে, অন্যদিকে শ্রমিকদের বসিয়ে রেখে বেতন দিতে হবে। এটা তো হতে পারে না। দুই দিকের ক্ষতি মালিকরা মেনে নিতে চান না। এজন্য কারখানা বন্ধ রাখবে তারা। ওই সময়ের জন্য শ্রমিকরা বেতন পাবেন না।"

এ ছাড়া যেসব কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর বা মারামারি সংঘটিত হয়েছে, সেসব ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ বিজিএমইএর সিস্টেম অ্যানালিস্টকে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

এদিকে, ব্র্যান্ডগুলো বাড়তি মজুরির অংশ শেয়ার করবে বললেও বাস্তবতা ভিন্ন বলে জানান তিনি। তিনি বলেন, "১০ শতাংশ বায়ার এটা মানেন। বাকিরা বাস্তবে তা মানেন না।"

এছাড়া নতুন যে ১২,৫০০ টাকা মজুরি নির্ধারণ হয়েছে, তা অর্ধেক কারখানা মালিকের দেওয়ার সামর্থ্য নেই বলে জানান তিনি।
 
অবশ্য মালিকপক্ষের এমন বক্তব্যের সঙ্গে একমত নন শ্রমিক নেতারা।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার টিবিএসকে বলেন, "নিয়োগ বন্ধ, কিংবা কারখানা বন্ধ রাখা কোন সমাধান নয়। নিয়োগ বন্ধ রাখলে তাদের কারখানা চলবে কীভাবে?"

তিনি মনে করেন, মালিকপক্ষের এ সিদ্ধান্ত শ্রমিকদের ভয় দেখানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

তিনি বলেন, "কারখানা বন্ধ রেখে একদিনে যে আর্থিক ক্ষতি হচ্ছে, বেতন বাড়ালে ওই পরিমাণ টাকাও লাগতো না।"

এই শ্রমিক নেতা বলেন, "মালিকপক্ষের উপরের লেভেলে যাওয়ার সুযোগ আছে, কিন্তু শ্রমিকদের কথা শোনার তো কেউ নেই।"

গতকালের সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংগঠনটির আরেক সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মান্নান (কচি) প্রমুখ।

 

 

 

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / পোশাক কারখানা / গার্মেন্টস শ্রমিকদের বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা
  • জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ
  • গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে: বিকেএমইএর জরিপ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net