Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2023, 09:15 am
Last modified: 08 November, 2023, 09:22 am

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট: কাদের

তিনি বলেন, ‘জাতীয় দিবসের কর্মসূচি বন্ধ করে দেয় যে দল তারা ভীরু, কাপুরুষ। তাদের রাজনীতি করার দরকার নাই।'
টিবিএস রিপোর্ট
08 November, 2023, 09:15 am
Last modified: 08 November, 2023, 09:22 am
ফাইল ছবি

বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অলোচনা সভাটির আয়োজন করে আওয়ামী লীগ ঢাকা মহানগরী দক্ষিণ।

বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, 'ওদের (বিএনপি) একটা কথা জিজ্ঞেস করবেন, ৭ নভেম্বর ওদের জাতীয় দিবস। ওদের জাতীয় দিবসের কর্মসূচি ওরা কেন বন্ধ করলো। আওয়ামী লীগ নাকি বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট। এই দলটির আন্দোলন সংগ্রাম সব ভুয়া।'

তিনি বলেন, 'জাতীয় দিবসের কর্মসূচি বন্ধ করে দেয় যে দল তারা ভীরু, কাপুরুষ। তাদের রাজনীতি করার দরকার নাই। তারা তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেও সাহস পায়না। এই কাপুরুষদের কাছে রাজনীতি কি মানায়? এই কাপুরুষদের রাজনীতি তো এখানেই বোঝা যায়।'

তিনি আরও বলেন, 'এই দেশে পর্দার অন্তরালে যে সব ঘটনা ঘটেছে সে সব ঘটনা আমাদের ইতিহাসকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। ৩ নভেম্বর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। এই জিয়া সেই জিয়া যে জিয়াকে সিপাহি জনতার অভ্যুত্থানের পরিচয়ে কর্নেল তাহের প্রাণে বাঁচিয়েছিল। সে কারাবন্দি ছিল। ক্যান্টনমেন্টে বন্দী ছিল। তাকে উদ্ধার করেছিলো। পরিণামে জিয়াউর রহমান সেই কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে।'

ওবায়দুল কাদের বলেন, 'ফাঁসিতে ঝুলিয়ে কত সৈনিক, মুক্তিযোদ্ধা অফিসারদের নৃশংসভাবে জিয়াউর রহমান হত্যা করেছে। এই জিয়া হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতির চালু করেছে, আর তার উত্তরাধিকার খালেদা জিয়া, তারেক রহমানরা আগুন সন্ত্রাসের সূচনা করেছে বাংলাদেশে। তারা ২০১৪, ২০১৫ ও ২০০১ সালে রক্তের বন্যায় সারা বাংলাদেশ বইয়ে দিয়েছিলো।

তিনি বলেন, '২৮ তারিখ (অক্টোবর) চলে গেল...সেই ২৮ তারিখেই শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে যাওয়া টানেল উদ্বোধন করেছেন। এখন কোথায়? সব পালিয়েছে। নয়াপল্টনে দাঁড়িয়ে তারা বলেন, আওয়ামী লীগ নাকি পালাচ্ছে, শেখ হাসিনা পালাচ্ছে। শেখ হাসিনা এখন সৌদি আরবে হজ করতেছেন। আপনারা কে, কোথায়? কেন আজ কারাগারে? যারা কারাগারে, তারা দায় অস্বীকার করতে পারবেন না।'

সেতুমন্ত্রী বলেন, 'পুলিশের সঙ্গে মারামারি বাধিয়ে, একজন পুলিশকে নির্মমভাবে হত্যা করে, পুলিশের ওপর হামলা করে..., সেই সময় মির্জা ফখরুল ভাবলেন, আরে ঘটনা তো খারাপ।'

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net