Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সিলেটে পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মী নিহত

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
31 October, 2023, 05:40 pm
Last modified: 31 October, 2023, 05:41 pm

Related News

  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের

সিলেটে পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মী নিহত

জিল্লুর রহমান (৪০) নামের ওই যুবদল কর্মী আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে এদিন সকাল সাড়ে আটটায় দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে মোটর সাইকেল উল্টে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় সালাহ উদ্দিন নামের আরও একজন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। 
সিলেট প্রতিনিধি
31 October, 2023, 05:40 pm
Last modified: 31 October, 2023, 05:41 pm
নিহত জিল্লুর রহমান গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সিলেট শহরের দক্ষিণ সুরমা এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আহত হওয়া যুবদল কর্মী মারা গেছেন।  

জিল্লুর রহমান (৪০) নামের ওই যুবদল কর্মী আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে এদিন সকাল সাড়ে আটটায় দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে মোটর সাইকেল উল্টে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় সালাহ উদ্দিন নামের আরও একজন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। 

নিহত জিল্লুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদনগৌরী এলাকার এলাই মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ডাকা অবরোধ সফল করতে ১০টি মোটরসাইকেলের বহর নিয়ে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবস্থান নেন জিল্লুর। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে মোটরসাইকেল-সহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিল্লুরের সহকর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হয়েছে। সালাহ উদ্দিন দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, 'অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার যান গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুজন। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তারপর বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে।'

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদও বলেন, জিল্লুরকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে। জিল্লুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানিয়েছে- সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিল্লুর-সহ দু'জন হাসপাতালের আইসিইউতে ছিলেন। তাদের মধ্যে জিল্লুর মারা গেছেন।

তবে জিল্লুরকে আটকের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, 'সকালে জিল্লুর-সহ কয়েকজন লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় তার মোটরসাইকেল একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর মারা যান।'

Related Topics

টপ নিউজ

যুবদল কর্মী নিহত / সিলেট / বিএনপির অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net