Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
সাড়ে ৬ ঘণ্টায় ৪৮৬ গাড়ির বঙ্গবন্ধু টানেল পার, ১ লাখ ১৭ হাজার টাকা টোল আদায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2023, 01:50 pm
Last modified: 29 October, 2023, 04:31 pm

Related News

  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করতে ‘পুতিন–ট্রাম্প টানেল’ নির্মাণের প্রস্তাব দিলেন ক্রেমলিনের দূত
  • পদ্মা সেতুতে চালু হলো ইলেকট্রনিক টোল, গাড়ি না থামিয়েই যেভাবে দিতে হবে

সাড়ে ৬ ঘণ্টায় ৪৮৬ গাড়ির বঙ্গবন্ধু টানেল পার, ১ লাখ ১৭ হাজার টাকা টোল আদায়

বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, “যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর ভোর ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টায় বঙ্গবন্ধু টানেল দিয়ে ৪৮৬টি গাড়ি পারাপার হয়। এ থেকে মোট টোল আদায় হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৫০ টাকা।”
টিবিএস রিপোর্ট
29 October, 2023, 01:50 pm
Last modified: 29 October, 2023, 04:31 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

রোববার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে যান চলাচল শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে ৪৮৬টি গাড়ি টানেল ব্যবহার করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১ লাখ ১৭ হাজার টাকার বেশি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, "যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর ভোর ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টায় বঙ্গবন্ধু টানেল দিয়ে ৪৮৬টি গাড়ি পারাপার হয়। এ থেকে মোট টোল আদায় হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৫০ টাকা।"

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, "আমরা সকাল ৬টার সময় যান চলাচলের জন্য টানেল খুলে দিয়েছি। হরতালের কারণে আজ যান চলাচল একটু কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে পারে।"  

এখন থেকে রাত-দিন ২৪ ঘণ্টা টানেল চালু থাকবে বলে জানান তিনি। 

টানেলে ৬০ কিলোমিটার গতি রাখার নির্দেশনা আছে এবং টানেলের ভেতর যেন যানবাহন না দাঁড়ায়, সে ব্যবস্থাপনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, "গভীর রাতে যান চলাচল কমে গেলে টোলের লেন কমিয়ে আনা হবে। তবে এজন্য কোনো যানবাহনকে অপেক্ষা করতে হবে না।"

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম যাত্রী হিসেবে টোল দেন মুন্সিগঞ্জের জুয়েল রানা। প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে কয়েকজন বন্ধু নিয়ে তিনি গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে আসেন। এরপর আজ রোববার সকাল ছয়টার সময় প্রথম যাত্রী হিসেবে তিনি টোল দেন।

জুয়েল রানা বলেন, "টানেল এলাকায় এসে অপেক্ষা করার সময় আরও গাড়িকে অপেক্ষা করতে দেখি। তখন মনে হচ্ছিল, প্রথমে টোল দিতে পারব না। তবে ভালো লাগছে প্রথম টোল দিতে পেরেছি বলে।"

এদিকে পতেঙ্গা প্রান্ত থেকে টানেল পার হয়ে সকাল ছয়টার দিকে টানেলে প্রবেশ করেন দুলাল সিকদার, তার স্ত্রী সালমা আক্তার ও সন্তানেরা। সালমা আক্তার বলেন, "টোল বক্স আনোয়ারায় হওয়ায় আগে টোল দিতে না পারলেও আগে টানেলে প্রবেশ করেছি। তাই ভালো লেগেছে।"

প্রথম যাত্রীবাহী বাস হিসেবে টোল দেয় বিডি বাস লাভার গ্রুপের একটি বাস। 

এদিকে, ভোর রাত থেকে টানেলে প্রবেশের জন্য উভয় প্রান্তে অপেক্ষায় ছিল প্রায় শতাধিক গাড়ি। তবে পতেঙ্গা প্রান্তের চেয়ে আনোয়ারা প্রান্তে গাড়ির চাপ বেশি বলে জানা গেছে। 

এর আগে, টানেল পারাপারের জন্য টোল নির্ধারণ করে দেয় সরকার। সেতু বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা। বাসের ৩১ আসন বা এর কম হলে টোল ৩০০ টাকা, ৩২ আসন বা তার বেশি হলে ৪০০ টাকা এবং ৩-এক্সেল বাসের জন্য টোল ৫০০ টাকা। ট্রাকের ক্ষেত্রে ৫ টন পর্যন্ত ৪০০ টাকা, ৮ টন পর্যন্ত ৫০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ৬০০ টাকা। মালবাহী ৩-এক্সেল ট্রেলারের টোল ৮০০ টাকা, ৪-এক্সেল ট্রেলারে ১,০০০ টাকা এবং ৪-এক্সেলের বেশি প্রতি এক্সেলের জন্য ১,০০০ এর সঙ্গে ২০০ টাকা যোগ করে টোল দিতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পার হয় প্রধানমন্ত্রীর বহরের ২১টি গাড়ি। এরমধ্যে নিজের গাড়ির জন্য ২০০ টাকা এবং বহরের ২০টি গাড়ির জন্য ৪,০০০ টাকা টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু টানেল / টানেল / টোল আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করতে ‘পুতিন–ট্রাম্প টানেল’ নির্মাণের প্রস্তাব দিলেন ক্রেমলিনের দূত
  • পদ্মা সেতুতে চালু হলো ইলেকট্রনিক টোল, গাড়ি না থামিয়েই যেভাবে দিতে হবে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net