Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
সুষ্ঠু নির্বাচনের জন্য সবসময় শতভাগ অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায় না: ইসি আহসান হাবিব

বাংলাদেশ

24 October, 2023, 05:00 pm
Last modified: 24 October, 2023, 05:29 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

সুষ্ঠু নির্বাচনের জন্য সবসময় শতভাগ অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায় না: ইসি আহসান হাবিব

মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, ‘আমার কথা হচ্ছে, আমাদের মধ্যে সমন্বয়হীনতা নাই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।’ ধারণাপত্রটি সব নির্বাচন কমিশনারের মতামতের প্রতিফলন নয়।
24 October, 2023, 05:00 pm
Last modified: 24 October, 2023, 05:29 pm
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান বলেছেন, সবসময় অবাধ ও সুষ্ঠু  নির্বাচনের জন্য শতভাগ অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয় না।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের কাছে যে ধারণাপত্র পাঠিয়েছেন, সে বিষয়ে প্রতিক্তিয়া জানানোর সময় ইসি হাবিব বলেন, 'ধারণাপত্রে বলা হয়েছে, অনূকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল। সেটা এখনও হয়ে উঠে নাই বলা হচ্ছে। সবসময় কি ভোটের অনুকুল পরিবেশ থাকে? আপনি দেখবেন, অতীতে যে ভোটগুলো হয়েছে সেখানে আপনারা কি হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন দেখেছেন। পরিবেশ কি সবসময় অনূকুলে ছিল!'

গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের বিষয়ে 'নেতিবাচক ধারণাপত্র' ধারণা দিয়েছেন। তবে সিইসির ধারণাপত্রে'র বিরুদ্ধে মতামত জানিয়েছেন ইসির একাধিক কমিশনার। ফলে বিষয়টি নিয়ে ইসিতে দেখা দিয়েছে মতভেদ।

অন্তত দুজন নির্বাচন কমিশনার বলছেন, সিইসির ধারণাপত্রের ওই মূল্যায়ন একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। অন্য নির্বাচন কমিশনাররা এ বিষয়ে কিছুই জানেন না এবং তারা সিইসির মূল্যায়নের সঙ্গে একমতও নন।

এই বিষয়ে সিইসির বক্তব্য চাওয়া হলেও তিনি গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, 'আমার কথা হচ্ছে, আমাদের মধ্যে সমন্বয়হীনতা নাই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।' ধারণাপত্রটি সব নির্বাচন কমিশনারের মতামতের প্রতিফলন নয়।

আহসান হাবিব খান অভিযোগ করেন, 'আপনারা (সাংবাদিকরা) একজন কমিশনারকে আরেকজন কমিশনারের মুখোমুখি করিয়ে দিচ্ছেন। অবশ্যই আমি মনে করি, প্রত্যাশিত যে পরিবেশ তা এখনও সৃষ্টি হয়নি। এটা কিন্তু এখন নয়, প্রত্যেক নির্বাচনের আগে এমন ঘটনা ঘটে, যা কেউ বলার সৎসাহস রাখে না। সবার এমন সাহস থাকে না।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ইসি আহসান হাবিব খান / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / অবাধ ও সুষ্ঠু নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net