Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
স্থানীয়ভাবে তৈরি হুন্দাই তুসনের দাম কমলো সাড়ে ১০ লাখ টাকা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2023, 11:15 am
Last modified: 18 October, 2023, 11:43 am

Related News

  • বিয়ার, ফ্রাইড চিকেন খেতে গিয়ে রেস্তোরাঁয় সবার বিল দিলেন এনভিডিয়া, স্যামসাং ও হুন্দাইয়ের ৩ ধনকুবের
  • হুন্দাই কারখানায় আটক কর্মীদের ফেরাতে চুক্তি দ. কোরিয়ার, বিদেশি কোম্পানিকে মার্কিন কর্মী নিতে বললেন ট্রাম্প
  • বড় গাড়ির বাজার যেভাবে দখল করতে পারে ছোট বৈদ্যুতিক গাড়ি
  • দুই দরজার গাড়ির কী হলো?
  • ‘পাঠান’ এর সাফল্য, ভারতীয় বাজারের সবচেয়ে দামি এসইউভি গাড়ি কিনলেন শাহরুখ!

স্থানীয়ভাবে তৈরি হুন্দাই তুসনের দাম কমলো সাড়ে ১০ লাখ টাকা 

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক পার্কে জনপ্রিয় এই এসইউভি উৎপাদন করছে বাংলাদেশে হুন্দাই গাড়ির প্রস্তুতকারক ও পরিবেশক ফেয়ার টেকনোলজি। 
টিবিএস রিপোর্ট
17 October, 2023, 11:15 am
Last modified: 18 October, 2023, 11:43 am

স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায় উল্লেখযোগ্যভাবে দাম কমেছে জনপ্রিয় স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) হুন্দাই তুসনের। এখন সাড়ে ১০ লক্ষ টাকা কমে সাড়ে ৫৩ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে গাড়িটি।

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক পার্কে জনপ্রিয় এই এসইউভি উৎপাদন করছে বাংলাদেশে হুন্দাই গাড়ির প্রস্তুতকারক ও পরিবেশক ফেয়ার টেকনোলজি। 

ফেয়ার টেকনোলজি তুসনের স্থানীয় পেইন্টিং এবং ডিপ অ্যাসেম্বলিং শুরু করার আগে আমদানি করা তুসনের দাম ছিল ৬৪ লাখ টাকা।

এই বছরের শুরুর দিকে ফেয়ার টেকনোলজি তাদের অত্যাধুনিক পেইন্টিং এবং অ্যাসেম্বলিং সুবিধার উদ্বোধন করে। তুসনের আগে হুন্দাই এর এসইউভি ক্রেটা এবং সাত-সিটার ক্রেটা গ্র্যান্ড স্থানীয়করণের প্রচেষ্টা বিস্তৃত করে তারা। 

রাজধানীর একটি ফ্ল্যাগশিপ হুন্দাই আউটলেটে সোমবার অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে বক্তৃতায় ফেয়ার টেকনোলজির পরিচালক এবং সিইও মুতাসিম দাইয়ান বলেছেন, "বাজারে মুদ্রাস্ফীতি চলছে, কিন্তু আমরা তুসনের দাম কমিয়ে আনছি। এটি কেবল স্থানীয় উৎপাদনের প্রতি হুন্দাইয়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রদর্শন নয়, বরং গ্রাহকদের প্রতি আমাদের ডেডিকেশনেরও প্রতিফলন।"

১.৬-লিটার টার্বো ইঞ্জিন সমৃদ্ধ তুসন এসইউভি বর্তমানে ৫ বছরের ওয়ারেন্টি/১,০০,০০০ কিলোমিটার এবং ১০ বার (৫ বছরের মধ্যে) বিনামূল্যে সার্ভিসের একটি আকর্ষণীয় প্যাকেজে বাজারে ছাড়া হচ্ছে। এছাড়া, ক্রেতারা তিন বছরের মধ্যে বা ৪০,০০০ কিলোমিটারের মধ্যে ক্রয়মূল্যের ৭০% পর্যন্ত নিশ্চিত পুনঃক্রয় সুবিধা নিতে পারবেন। 

ফেয়ার টেকনোলজির সিইও'র মতে, মূল্য হ্রাস, ওয়ারেন্টি ও পুনঃক্রয় সুবিধা বাংলাদেশে তুসনের চাহিদা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবির, ফেয়ার টেকনোলজি হেড অব সেলস আবু নাসের মাহমুদ, ম্যানেজার-সেলস অপারেশনস আতাউর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার রুবাইয়াত উদ্দিন লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের পর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আধুনিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক ফিচার সমৃদ্ধ তুসনের রয়েছে ১২-১৪ কিলোমিটার ফুয়েল এফিশিয়েন্সি। ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা বলেছেন, গ্রাহকরা পাঁচটি অংশীদার ব্যাংক থেকে কার লোনও নিতে পারবেন।

এ বছরের প্রথম সাড়ে নয় মাসের মধ্যে ১,৫০০টিরও বেশি হুন্দাই গাড়ি সফলভাবে বিক্রি করেছে ফেয়ার টেকনোলজি।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৪,০০০ সেডান ও এসইউভি'র নিবন্ধন রেকর্ড করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
 
Related Topics

টপ নিউজ

এসইউভি / হুন্দাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • বিয়ার, ফ্রাইড চিকেন খেতে গিয়ে রেস্তোরাঁয় সবার বিল দিলেন এনভিডিয়া, স্যামসাং ও হুন্দাইয়ের ৩ ধনকুবের
  • হুন্দাই কারখানায় আটক কর্মীদের ফেরাতে চুক্তি দ. কোরিয়ার, বিদেশি কোম্পানিকে মার্কিন কর্মী নিতে বললেন ট্রাম্প
  • বড় গাড়ির বাজার যেভাবে দখল করতে পারে ছোট বৈদ্যুতিক গাড়ি
  • দুই দরজার গাড়ির কী হলো?
  • ‘পাঠান’ এর সাফল্য, ভারতীয় বাজারের সবচেয়ে দামি এসইউভি গাড়ি কিনলেন শাহরুখ!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net