Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বড় গাড়ির বাজার যেভাবে দখল করতে পারে ছোট বৈদ্যুতিক গাড়ি

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
06 July, 2024, 01:30 pm
Last modified: 06 July, 2024, 01:31 pm

Related News

  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

বড় গাড়ির বাজার যেভাবে দখল করতে পারে ছোট বৈদ্যুতিক গাড়ি

গত বছর তেলের চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধির এক চতুর্থাংশের পেছনে এসইউভি-কে দায়ী করা হয়। অন্যদিকে এগুলো তৈরিতে ছোট যানবাহনের তুলনায় অনেক বেশি মূল্যবান খনিজ যেমন লিথিয়াম, নিকেল ও কোবাল্ট ব্যবহার করতে হয়।
দ্য গার্ডিয়ান
06 July, 2024, 01:30 pm
Last modified: 06 July, 2024, 01:31 pm
ছবি: গ্রামি রবার্টসন

সেন্ট্রাল লন্ডনের রাস্তায় চলছে মাইক্রোলিনো মডেলের বৈদ্যুতিক গাড়ি। বৃহৎ আকারের স্পোর্টস ইউটিলিটি ভেইকেল (এসইউভি)-এর তুলনায় এটি আকারে বেশ ছোট। তবুও ডিজাইনে ভিন্নতার জন্য রাস্তায় গাড়িটি যেন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

গাড়িটি বাজারে এনেছে সুইস কোম্পানি মাইক্রো। যারা কি-না মিনি-মাইক্রো কিক স্কুটার তৈরির জন্যও বিখ্যাত।

মাত্র দুই সিটের মাইক্রোলিনো গাড়িটি আড়াই মিটার লম্বা। মজার ব্যাপার হচ্ছে, গাড়িটিতে একটিমাত্র দরজা রয়েছে; যা কি-না সামনের দিকে অবস্থিত।

চলতি মাসে যুক্তরাজ্যে মাইক্রোলিনো গাড়িটি বিক্রি শুরু হয়েছে। যদিও অন্যদিকে বিশ্বব্যাপী বড় গাড়ির চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বব্যাপী গাড়ি বিক্রির প্রায় অর্ধেকই এসইউভি। এক্ষেত্রে এসইউভির সংজ্ঞা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে সংস্থাটি জানায়, একবিংশ শতাব্দীতে বৈশ্বিক গাড়ি বিক্রির প্রবণতা বড় ও হেভি গাড়ির দিকেই ধাবিত হচ্ছে।

আকারে ছোট গাড়িগুলি এখনও খুব বেশি অহরহ দেখা যায় না। সেক্ষেত্রে মাইক্রোলিনো গাড়িটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বহু মানুষ থমকে দাঁড়িয়ে গাড়িটিকে দেখছে, অনেকে হাসছে। কেউবা আবার কৌতূহল নিয়ে ছবিও তুলছে।

ছবি: গ্রামি রবার্টসন/দ্য গার্ডিয়ান

যদিও বাজারে এসইউভি'র চাহিদাই সুদূর ভবিষ্যতে বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইকোনোমিকসের প্রফেসর ডেভিড বেইলি বলেন, "নানা প্রয়োজনেই বড় গাড়ির চাহিদা বাড়ছে। এরমধ্যে বড় জায়গা ও বেশি সিট অন্যতম। এছাড়া ছোট গাড়িতে এয়ারব্যাগ ও ইমিশন কন্ট্রোল সিস্টেমে খরচ বেশ বেড়ে যায়।"

বেইলি বলেন, "ছোট গাড়ি তৈরির চাইতে ফার্মগুলো বড় গাড়ি তৈরিতেই বেশি মনোযোগী হতে চায়। কেননা এতে লাভ বেশি। তবে বেশি পরিমাণে ছোট গাড়ি বিক্রি করা গেলেও ভালো লাভ করা সম্ভব।"

ঠিক তেমনি একটি গাড়ির মডেল মিনি; যেটি ব্রিটেনে বেশ সুপরিচিত। ৩.০৫ মিটারের গাড়িটি যুদ্ধোত্তর সময়ে জ্বালানি রেশনিংকে কাজে লাগিয়ে বাজারে নিয়ে আসা হয়েছিল। ২০১১ সালে এটিট নতুন সংস্করণ আনা হয়, যা আকারে ৩.৭ মিটার।

আরও বেশ কয়েকটি ব্র্যান্ডও ছোট গাড়ি নির্মাণের দিকে ঝুঁকেছে। স্মার্ট ফোর্টও যার মধ্যে অন্যতম। আকারে ছোট এই গাড়িটি ইউরোপের রাস্তায় বেশ জনপ্রিয়। যদিও বর্তমানে এর নতুন বৈদ্যুতিক মডেলটি পাঁচ সিটের বড় গাড়ি।

বড় গাড়ির চাহিদা বৃদ্ধি পরিবেশের জন্য ভালো নয়। কেননা ওজনে ২০০ কেজি বা তার বেশি এবং সামনে বড় জায়গা থাকা গাড়িগুলোতে জীবাশ্ম জ্বালানি বেশি খরচ করতে হয়। আইইএ-এর হিসাব মতে, এটি কার্বন নির্গমনকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়।

ছবি: গ্রামি রবার্টসন/দ্য গার্ডিয়ান

গত বছর তেলের চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধির এক চতুর্থাংশের পেছনে এসইউভি-কে দায়ী করা হয়। অন্যদিকে এগুলোর বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ছোট যানবাহনের তুলনায় অনেক বেশি মূল্যবান খনিজ যেমন লিথিয়াম, নিকেল ও কোবাল্ট ব্যবহার করতে হয়।

এছাড়াও বড় গাড়িগুলো টায়ার দূষণ বাড়ায়। একইসাথে এতে দুর্ঘটনায় পথচারীদের মৃত্যুর সম্ভাবনাও বেশি।

এসইউভি গাড়িগুলো আয়তনে বড় হয়ে থাকে। ফলে সেগুলো রাস্তায় ও পার্কিংয়ে বেশি জায়গা দখল করে।

দ্য এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিট থিংক ট্যাংকের হেড অব ট্রান্সপোর্ট কলিন ওয়াকার বলেন, "আমি আশা করছি যে, রেনল্ট ৫ ও ডাসিয়া স্প্রিং-এর মতো ছোট ও দামে সাশ্রয়ী বৈদ্যুতিক মডেলগুলি জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যয় থেকে সরে আসতে সাহায্য করবে।"

ওয়াকার বলেন, "মানুষ ছোট ও কম দামের বৈদ্যুতিক গাড়ির অভাবে এগুলো ব্যবহারে অভ্যস্ততা তৈরি করতে পারেনি। এক্ষেত্রে আমার মতে মডেলগুলি তৈরির চেষ্টায় উৎপাদকদের একটু ধীরগতি ছিল।"

এদিকে চীন ক্রমবর্ধমান বৈদ্যুতিক গাড়ির সাথে ছোট গাড়ির সংযোগ ঘটাচ্ছে। এক্ষেত্রে প্রায়শই দেশটি সস্তা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করছে। ফলে মাত্র ৬ থেকে ৯ হাজার ডলারের মধ্যে বেশ আকর্ষণীয় গাড়ি পাওয়া যাচ্ছে।

ছবি: গ্রামি রবার্টসন/দ্য গার্ডিয়ান

তবে ছোট গাড়ির বাজারেও তীব্র প্রতিযোগিতা রয়েছে। সাইকের এমজি৪ ইতোমধ্যেই যুক্তরাজ্যের বাজারে ভালো স্থান দখল করেছে। এদিকে বিআইডি-এর ডলফিন মডেলের গাড়ি নিউক্লিয়ার পরিবারের কাছে বেশ পছন্দনীয় হবে বলে আশা করা হচ্ছে।

মাইক্রোলিনো প্রজেক্টের তত্ত্বাবধানে থাকা মেরলিন আউটবোটার আশা করেন যে, গাড়িটি ইউরোপের ছোট গাড়ির বাজারে বেশ ভালো করবে। যদিও ২২ হাজার পাউন্ডের এই গাড়িটি কেনার সক্ষমতা খুব বেশি মানুষের নেই।

এদিকে ব্রাসেলস-ভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্টের জেমস নিক্স মনে করেন, অন্যান্য দেশের উচিত ফ্রান্সকে অনুকরণ করা। কেননা দেশটি প্যারিসে বড় গাড়ির জন্য উচ্চ পার্কিং ফি এবং জাতীয়ভাবে উচ্চ কর আরোপ করে থাকে।

Related Topics

টপ নিউজ

এসইউভি / ছোট গাড়ি / গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 
  • নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণায় যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net