Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
গাবতলীতে সমাবেশ: ৬ কিলোমিটার দীর্ঘ হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের যানজট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2023, 05:00 pm
Last modified: 09 October, 2023, 05:58 pm

Related News

  • ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

গাবতলীতে সমাবেশ: ৬ কিলোমিটার দীর্ঘ হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের যানজট

বিকাল সাড়ে ৪টা নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখি লেনের আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকা পর্যন্ত প্রায় ৩/৪ কিলোমিটার যানজট দেখা গেছে। তবে আরিচামুখি লেনে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
টিবিএস রিপোর্ট
09 October, 2023, 05:00 pm
Last modified: 09 October, 2023, 05:58 pm
ছবি: টিবিএস

রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত 'শান্তি ও উন্নয়ন সমাবেশ'কে কেন্দ্র করে ঢাকার উপকন্ঠ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের তীব্রতা বেড়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলরত হাজারো মানুষ। বিকাল ৩টায় সমাবেশ শুরুর পর সময়ের সাথে সাথে এই যানজট দীর্ঘ হচ্ছে।

বিকাল সাড়ে ৫টা নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাবতলী থেকে মহাসড়কের যানজট ঢাকামুখি লেনের বলিয়ারপুর এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ হয়েছে। তবে আরিচামুখি লেনে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে মহাসড়কের আমিনবাজার এলাকায় সড়ক উন্নয়ন কাজ চলমান থানায় আরিচামুখি লেনে গাবতলী থেকে আমিনবাজার সালেহপুর ব্রিজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। 

এদিকে দীর্ঘক্ষণ সড়কে জ্যামে আটকে থাকার পর ঢাকামুখি বহু যাত্রীকে পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করতে দেখা গেছে।

যোগাযোগ করলে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) হোসাইন শহিদ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, ঢাকামুখি লেনের জ্যাম সালেহপুর ব্রিজ এলাকা ছাড়িয়ে গেছে, আমাদের লোকজন সড়কে কাজ করছে, গাবতলী থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হলে মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। অপরদিকে আরিচামুখি লেনে কিছু গাড়ি উল্টোপথে প্রবেশ করায় কিছুটা জ্যাম হয়েছে, আমরা কাজ করছি, এই লেনটি (আরিচামুখি) কিছু সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

আমিনবাজার এলাকার স্থানীয় বাসিন্দারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে জানান, দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়কে যানচলাচল স্বাভাবিক ছিলো। বেলা ৩টা থেকে ধীরে ধীরে মহাসড়কের ঢাকামুখি লেনে প্রথমে আমিনিবাজার ব্রিজ এলাকায় যানজটের সৃষ্টি হয়। সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে।

আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় জ্যামে আটকে থাকা সুমন নামে এক গণপরিবহন চালক টিবিএস'কে বলেন, '২০ মিনিট ধরে সালেহপুর ব্রিজ এলাকায় জ্যামে বসে আছি, গাড়ি খুব ধীরগতিতে এগোচ্ছে'।

এসময় রাজিয়া সুলতানা নামে ঢাকামুখি একটি প্রাইভেট কারের যাত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'যেই পথ ৫/১০ মিনিটে পার হওয়ার কথা, আধা ঘন্টা হয়ে গেলো তার ১০ শতাংশ রাস্তাও পার হতে পারিনি। যেই পরিস্থিতি গাবতলী পৌছাতে কয়েক ঘন্টা লাগবে বলে মনে হচ্ছে'।

এই যাত্রী আরো বলেন, 'রাজনৈতিক দলগুলোর উচিৎ সড়ক এড়িয়ে তাদের সভা-সমাবেশ আয়োজন করা, তাহলে আর আমাদের সাধারণ নাগরিকদের এই ভোগান্তিতে পড়তে হয়না।

Related Topics

টপ নিউজ

সমাবেশ / গাবতলী / আওয়ামী লীগ / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net