Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
আমিনবাজারে সমাবেশ: আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2023, 12:40 pm
Last modified: 28 September, 2023, 01:04 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল

আমিনবাজারে সমাবেশ: আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

ইতোমধ্যে সমাবেশের জন্য নির্ধারিত স্থান আমিনবাজার মিরপুর মফিদ-ই-আম কলেজের নতুন ভবনের মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টিবিএস রিপোর্ট
28 September, 2023, 12:40 pm
Last modified: 28 September, 2023, 01:04 pm
ছবি: টিবিএস

রাজধানীর আমিনবাজারে সরকার পতনের একদফা দাবিতে পূর্বঘোষিত বিএনপির সমাবেশ আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে সমাবেশের জন্য নির্ধারিত স্থান আমিনবাজার মিরপুর মফিদ-ই-আম কলেজের নতুন ভবনের মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনুমতি না মেলায় এবং পুলিশের বিরুদ্ধে সমাবেশের মঞ্চ ভেঙ্গে ফেলার অভিযোগ তুলে সেদিনের সমাবেশ বাতিল করে দলটি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সমাবেশ উপলক্ষে মাঠটিতে মঞ্চ নির্মাণের কাজ চলছে।

সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায়, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছবি: টিবিএস

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সমাবেশের জন্য আমাদের অনুমতি দেওয়া হয়েছে গতকাল রাত ১২ টার দিকে। যার কারণে আজ সকাল থেকে আমাদের স্টেজ নির্মাণ শুরু করতে হয়েছে।"

"সরকার মূলত আমাদের দেরি করাতে চায়, যেন আমরা ভালোভাবে প্রোগ্রাম অরগানাইজ করতে না পারি। এ কারণেই গতরাত ১২টার দিকে আমাদের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা সার্বিকভাবে প্রস্তুত, ইতোমধ্যে আমাদে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন, নির্ধারিত সময়ে আমাদের সমাবেশ শুরু হবে," বলেন তিনি।

এদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলের আশেপাশে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এছাড়াও, এ সময় সমাবেশস্থলের দিকে গাড়ি প্রবেশে বাধা দিতে দেখা গেছে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের। সমাবেশস্থলে যাওয়ার রাস্তায় কোনো গাড়ি প্রবেশ করতে চাইলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যদিও সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক উপস্থিতি ও কার্যক্রম নিয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

উপস্থিত রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহেল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহাসহ অন্যান্য কর্মকর্তারা।
 
Related Topics

টপ নিউজ

বিএনপির সমাবেশ / আমিনবাজারে সমাবেশ / আমিনবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net