Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানকে ১৮৪ কোটি টাকা পরিশোধের আদেশ আদালতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2023, 11:45 pm
Last modified: 27 September, 2023, 11:53 pm

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানকে ১৮৪ কোটি টাকা পরিশোধের আদেশ আদালতের

তৈরি পোশাক ও ফিশিংসহ বিভিন্ন খাতে ব্যবসা করা ক্রিস্টাল গ্রুপের ব্যাংকঋণের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। এসব ঋণ শোধ না করে গ্রুপটির একাধিক কর্ণধার বিদেশে পাড়ি জমান। 
টিবিএস রিপোর্ট
27 September, 2023, 11:45 pm
Last modified: 27 September, 2023, 11:53 pm

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও তার স্ত্রী সাবেক এমপি মাহজাবীন মোরশেদকে দুই মাসের মধ্যে ১৮৪ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখার দায়ের করা ঋণখেলাপি মামলায় বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ১৮৪ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ২০২১ সালে আইজি নেভিগেশন লিমিটেড-এর বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখা।

মামলার চার বিবাদি হলেন আইজি নেভিগেশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির সাবেক এমপি মাহজাবীন মোরশেদ, তার স্বামী মোরশেধ মুরাদ ইব্রাহিম, প্রতিষ্ঠানটির পরিচালক হুমাইরা করিম ও মোজাফফর হোসেন।

মামলা দায়েরের পর চার বিবাদিকে পাসপোর্ট জমাসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু তারা আদালতের নির্দেশ অমান্য করায় একতরফা রায় প্রদান করেন আদালত।

বেসিক ব্যাংকের তথ্যমতে, ২০১০ সালে জাহাজ আমদানিতে বেসিক ব্যাংক আগ্রবাদ শাখা থেকে ঋণ সুবিধা নেয় চট্টগ্রামভিত্তিক ক্রিস্টাল গ্রুপ-এর প্রতিষ্ঠান আইজি নেভিগেশন। এছাড়া একই বছর ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং-এর নামে বেসিক ব্যাংক থেকে ঋণ নেয় ক্রিস্টাল গ্রুপ।

কিন্তু এক দশকেও ঋণের টাকা ফেরত পায়নি বেসিক ব্যাংক। এছাড়া ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং-এর কর্ণধার মোরশেদ মুরাদ ইব্রাহিমও কোনো টাকা পরিশোধ করেননি।

অর্থ ফেরত না পেয়ে ২০২১ সালে বেসিক ব্যাংক অর্থঋণ মামলা দায়ের করে। বর্তমানে ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং-এর কাছে ব্যাংকটির আগ্রাবাদ শাখার পাওনা ১৩৫ কোটি টাকা।

একইভাবে ২০১২ সালে 'ক্রিস্টাল সাপায়ের' নামক একটি জাহাজ কিনতে বেসিক ব্যাংকের দিলকুশা শাখা থেকে ঋণ নেয় ক্রিস্টাল গ্রুপের প্রতিষ্ঠান বে নেভিগেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুরাদ ইব্রাহিমের (মোরশেদ মুরাদের ভাই) নামে নেওয়া এ ঋণ এখনো শোধ করা হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকটির পাওনা ১২৭ কোটি টাকা।

এছাড়া গ্রুপটির অপর প্রতিষ্ঠান এমআরএফ ট্রেড হাউজ একই ব্যাংকের জুবলী রোড শাখা থেকে ঋণ নেয়। বতর্মানে এ প্রতিষ্ঠানের কাছে শাখাটির পাওনা প্রায় ৭০ কোটি টাকা।

তৈরি পোশাক ও ফিশিংসহ বিভিন্ন খাতে ব্যবসা করা ক্রিস্টাল গ্রুপের ব্যাংকঋণের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। এসব ঋণ শোধ না করে গ্রুপটির একাধিক কর্ণধার বিদেশে পাড়ি জমান। 

বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক ফয়সাল শাহ কোরেশি বলেন, 'ক্রিস্টাল গ্রুপের চার প্রতিষ্ঠানের কাছে বেসিক ব্যাংকের তিন শাখার এ পর্যন্ত কমপক্ষে ৫১৬ কোটি টাকা পাওনা রয়েছে। এর মধ্যে শুধু আগ্রাবাদ শাখারই ৩২০ কোটি টাকা পাওনা রয়েছে।

'রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ ঋণ নিয়েছেন সাবেক সাংসদ মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিম। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।'

বেসিক ব্যাংক ছাড়াও গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রূপালী ব্যাংক মতিঝিল শাখার ১১৪ কোটি টাকা, পদ্মা ব্যাংকের গুলশান ও খাতুনগঞ্জ শাখার ৭৬ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক দিলকুশা শাখায় ৫০ কোটি টাকা, আল আরাফাহ ওআর নিজাম রোড শাখার ১৩ কোটি টাকা, সিটি ব্যাংক গুলশান শাখার তিন কোটি টাকা, বিডি ফাইন্যান্স-এর ১৫ কোটি টাকা পাওনা রয়েছে।

২০০৯ সালে মোরশেদ মুরাদের স্ত্রী সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে সাংসদ মনোনীত হন। পদ্মা ব্যাংক (ফারমার্স ব্যাংক), এনআরবি কমার্শিয়াল ব্যাংকসহ কয়েকটি ব্যাংক ও ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে ছিলেন মোরশেদ মুরাদ ও তার পরিবারের সদস্য।

Related Topics

টপ নিউজ

বেসিক ব্যাংক / জাতীয় পার্টি / ঋণ কেলেঙ্কারি / অর্থদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net