Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
26 September, 2023, 05:35 pm
Last modified: 26 September, 2023, 05:41 pm

Related News

  • কেবল জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্ম যুগোপযোগী হবে না, প্রয়োজন জ্ঞানের বিকাশ: আইনমন্ত্রী
  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, অতীতে সমাবেশের কর্মসূচি দিলেই ধরপাকড় শুরু হতো। এখন পর্যন্ত কাউকে আটকের অভিযোগ আমরা পাইনি। এটা স্বস্তির। তবে বিভিন্ন জেলায় রোড মার্চের গাড়িবহরে হামলা হওয়ায় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
খুলনা প্রতিনিধি
26 September, 2023, 05:35 pm
Last modified: 26 September, 2023, 05:41 pm
ছবি: টিবিএস

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগে চলছে বিএনপির রোড মার্চ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঝিনাইদহ থেকে এই রোর্ড মার্চ শুরু হয়েছে। সেখান থেকে মাগুরা ও যশোর জেলার ১৬০ কিলোমিটার সড়ক ঘুরে খুলনা নগরীর শিব বাড়ি মোড়ের জিয়া হল চত্বরে এটি শেষ হবে ।

খুলনা মহানগর বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য ও মিডিয়া সেলের সদস্য সচিব  মিজানুর রহমান মিল্টন বলেন, অনুমানিক বিকেল সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে নেতাকর্মীরা খুলনাতে পৌছাবেন।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে জনগণের সকল স্বাধীনতাকে হরণ করেছে। আওয়ামী অপশাসনে দেশের জনগণ আজ আর ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের মানুষ এ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দেশের জনগণের সাথে একাত্মতা পোষণ করে অবৈধ সরকারের হাত থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে বিএনপি রোডমার্চ কর্মসূচি পালন করছে।

রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি'র স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। পথে পথে আশপাশের বিভিন্ন জেলা থেকেও বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা রোডমার্চে যোগ দিয়েছেন। ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত ১০টি পথসভায় বক্তব্য দিবেন বিএনপির শীর্ষ নেতারা।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, খুলনা জেলার ফুলতলায় উপজেলায় পৌছালে রোড মার্চকে স্বাগত জানাবে খুলনার নেতাকর্মীরা। সেখান থেকে গাড়িবহর প্রধান সড়ক দিয়ে নগরীর জিয়া হল চত্বরে পৌঁছাবে।

তিনি আরও বলেন, অতীতে সমাবেশের কর্মসূচি দিলেই ধরপাকড় শুরু হতো। এখন পর্যন্ত কাউকে আটকের অভিযোগ আমরা পাইনি। এটা স্বস্তির। তবে বিভিন্ন জেলায় রোড মার্চের গাড়িবহরে হামলা হওয়ায় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে রোডমার্চে শেষ গন্তব্য খুলনার শিব বাড়ি মোড়ের জিয়া হল চত্বরে স্থানীয় নেতাকর্মীরা ভিড় করতে শুরু করছেন।

শফিকুল আলম মনা বলেন, ইতোমধ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার স্থানীয় নেতাকর্মীরা জিয়া হল চত্বরে হাজির হয়েছেন। বাকিরা রোড মার্চের সাথে হাজির হবেন।

রোড মার্চকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। নগরীর প্রধান সড়কে তোরণ নির্মাণ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড়। 

শফিকুল আলম মনা বলেন, এই রোডমার্চ আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। অতীতের বিভাগীয় মহাসমাবেশ, তারুণ্যের সমাবেশের চেয়ে বেশি জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিএনপির আন্দোলনে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার চুরি করেছে। জনগণ এবার আর ভোট চুরি করতে দেবে না।

Related Topics

টপ নিউজ

বিএনপি / রোডমার্চ / খুলনা / একদফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • কেবল জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্ম যুগোপযোগী হবে না, প্রয়োজন জ্ঞানের বিকাশ: আইনমন্ত্রী
  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net