Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম ওয়াসার ৩০০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
18 August, 2023, 10:10 am
Last modified: 18 August, 2023, 10:20 am

Related News

  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ধোলাইখালে ওয়াসার পাইপ লিকেজে সড়ক ধস, বন্ধ যান চলাচল
  • পতেঙ্গার পানির সংকট কমাতে ভান্ডালজুড়ি শোধনাগারের অব্যবহৃত সক্ষমতা ব্যবহারের উদ্যোগ চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   

পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম ওয়াসার ৩০০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প

প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের দূরবর্তী গ্রাহকদের পানি না পাওয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 
জোবায়ের চৌধুরী
18 August, 2023, 10:10 am
Last modified: 18 August, 2023, 10:20 am

চট্টগ্রাম শহরের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ৩০০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপনে নতুন প্রকল্প হাতে নিচ্ছে ওয়াসা কর্তৃপক্ষ। প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয়ে প্রকল্পের অধীনে পাইপলাইন প্রতিস্থাপনের পাশাপাশি ৪৬টি ডিএমএ (ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া) স্থাপন করা এবং ৪০ হাজার গ্রাহককে স্মার্ট মিটারের আওতায় আনা হবে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য ৪০টি গভীর নলকূপও প্রতিস্থাপন করা হবে।

গত বছরের জুন থেকে বছরব্যাপী সম্ভাব্যতা যাচাই করেছে ফ্রান্সভিত্তিক পরামর্শক সংস্থা সুয়েজ। ২৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। বাকি ৫০ মিলিয়ন ডলার সরকার বহন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের দূরবর্তী গ্রাহকদের পানি না পাওয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।  

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল আহসান চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নতুন প্রকল্পের প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয় ডিপিপি অনুমোদন দিলে দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি হবে। এসব প্রক্রিয়া শেষে ২০২৪ সালের জুন নাগাদ প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা করছি।" 

তিনি আরো বলেন, "পুরাতন পাইপলাইনের মধ্যে যেগুলো ভালো আছে, সেগুলো রাখা হবে। বাকিগুলো পরিবর্তন করা হবে। পাহাড়ি ঢলে পানি ঘোলা বা লবণাক্ততা বৃদ্ধির সময় পরিস্থিতি মোকাবিলায় কালুরঘাটে ৪০টি গভীর নলকূপ প্রতিস্থাপন করা হবে। ডিএমএ ও স্মার্ট মিটার বসালে পানির সরবরাহ, প্রেশারসহ যাবতীয় হিসেব পাওয়া যাবে। নগরীর নাসিরাবাদ ও হালিশহরের দুটি স্টোর সংস্কার করা হবে।"

ওয়াসার নথিপত্রের তথ্যমতে, বর্তমানে নগরীর ১৬৮ দশমিক ২১ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১৩০০ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক আছে সংস্থাটির। এরমধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-০১ এর অধীনে ৪৫ কিলোমিটার, চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের (সিডব্লিউএসআইএসপি) অধীনে ১৫০ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক প্রতিস্থাপন করা হয়েছিল।

এছাড়া কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-০২ এর অধীনে শহরের মধ্যবর্তী স্থান থেকে ৫৫ বর্গ কিলোমিটার এলাকায় ৭০০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন হয়েছে। প্রকল্পটির অধীনের ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া-ডিএমএ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। স্থাপিত ৫৯টি ডিএমএ'র মাধ্যমে পানির সরবরাহের পরিমাণ ও চাপ সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়।

এর বাইরে নগরীর পতেঙ্গা, কাট্টলী, জাকির হোসেন সড়ক, দক্ষিণ খুলশী, ফয়েজ লেক, আকবর শাহ ও হাটহাজারীর পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ৪০০ কিলোমিটার পুরাতন পাইপলাইন দিয়ে চলছিল।

নগরী ছাড়াও ভান্ডাল-জুড়ির পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা তিন উপজেলায় নতুন করে ১৩৩ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। 

চট্টগ্রাম ওয়াসার তথ্যমতে, বর্তমানে তাদের আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। নগরীর প্রায় ৩২ লাখ মানুষ সংস্থাটির সেবার আওতায় রয়েছে। মোট পানির চাহিদা ও উৎপাদন ৫০ কোটি লিটার। এরমধ্যে শেখ রাসেল পানি সরবরাহ প্রকল্প থেকে দৈনিক ৯ কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প ০১ ও ০২ থেকে ১৪.৩ কোটি লিটার করে মোট ২৮.৩ কোটি লিটার এবং মোহরা পানি সরবরাহ প্রকল্প থেকে ৯ কোটি লিটার পানি উৎপাদন করা হয়। মূলত কর্ণফুলী ও হালদা নদী থেকে পানি সংগ্রহ করে পরিশোধন করা হয়। এছাড়া গভীর নলকূপ থেকে আসে ৪ কোটি লিটার পানি। তবে সিস্টেম লসের কারণে অ-রাজস্বভুক্ত খাতে প্রায় ২৫-৩০ শতাংশ পানি অপচয় হয়।

নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয়েছে, পাইপলাইন স্থাপনের ফলে পানি সরবরাহ নেটওয়ার্কের উন্নয়ন ও প্রসার ঘটবে। ৫টি সেক্টরে ভাগ করে ৪৬টি ডিএমএ এবং ৪০ হাজার অটোমেটেড মিটার রিডিং ফিচারের স্মার্ট ওয়াটার মিটার স্থাপন হলে অ-রাজস্বভুক্ত পানির হার কমবে।

সংস্থাটির প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, "শহরের কিছু অংশে পুরাতন পাইপলাইন আছে। ডিএমএর মতো আধুনিক প্রযুক্তির আওতায় না আসায় পানি সরবরাহ নিয়ন্ত্রণ করা যায় না। ফলে প্রয়োজন অনুসারে পানির প্রেশারও নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যায় না। প্রকল্পটির বাস্তবায়ন হলে গ্রাহকরা নিয়মিত পানি পাবেন। অ-রাজস্বভুক্ত পানির হারও কমবে।" 

তিনি আরো বলেন, "বিদ্যমান পাইপলাইনগুলো সড়কের মোড় পর্যন্ত। এরপর ছোট ছোট পাইপ দিয়ে গ্রাহকের বাড়িতে লাইন টানা হয়। নতুন নেটওয়ার্কে গ্রাহকের বাড়ির সামনে পাইপলাইন পৌঁছে যাবে। এজন্য ৩০০ কিলোমিটার আরো বাড়বে।"

Related Topics

টপ নিউজ

ওয়াসা / চট্টগ্রাম ওয়াসা / ওয়াসা কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ধোলাইখালে ওয়াসার পাইপ লিকেজে সড়ক ধস, বন্ধ যান চলাচল
  • পতেঙ্গার পানির সংকট কমাতে ভান্ডালজুড়ি শোধনাগারের অব্যবহৃত সক্ষমতা ব্যবহারের উদ্যোগ চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net