Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে দেশের প্রথম এটিএম অ্যাসেম্বলি প্ল্যান্ট চালু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2023, 03:30 pm
Last modified: 14 August, 2023, 03:30 pm

Related News

  • নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
  • দেশের যেসব সংকট, সব নাটক, তৈরি করা: মির্জা ফখরুল
  • বিএনপি সংবিধান ও বিদ্যমান আইন মেনে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায়
  • গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: ড. আসিফ নজরুল
  • গণভোট, জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবিতে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করল জামায়াত

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে দেশের প্রথম এটিএম অ্যাসেম্বলি প্ল্যান্ট চালু

উদ্বোধনী অনুষ্ঠানে জেডজেডটিএল এবং জিআরজি এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি এস এম জাফরুল্লাহ। 
টিবিএস রিপোর্ট
14 August, 2023, 03:30 pm
Last modified: 14 August, 2023, 03:30 pm
ছবি: সৌজন্যে

বাংলাদেশি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জারা জামান টেকনোলজি লিমিটেড (জেডজেডটিএল) রোববার (১৩ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে দেশের প্রথম অটোমেটেড টেলার মেশিন (এটিএম) এবং ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) অ্যাসেম্বলি প্ল্যান্ট চালু করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, উদ্বোধনী অনুষ্ঠানে জেডজেডটিএল এবং জিআরজি এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি এস এম জাফরুল্লাহ। 

অনুষ্ঠানে বক্তৃতাকালে, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি সরকারকর্তৃক গৃহীত প্রযুক্তিগত অগ্রগতির উপর আলোকপাত করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই প্রয়াস দেশে চাকরির সুযোগ বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের পাশপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও সহায়তা করবে।

জেডজেডটিএল-এর চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান দেশের অভ্যন্তরে এটিএম এবং সিআরএম-এর ক্রমবর্ধমান চাহিদা পূরণে অ্যাসেম্বলি প্ল্যান্টের ভূমিকার ওপর জোর দেন। ভবিষ্যতে এটি দেশের রপ্তানির পথ প্রশস্ত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

"আমরা বাংলাদেশে প্রথম অত্যাধুনিক এটিএম-সিআরএম মেশিন অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনের একটি মাইলফলক স্থাপন করেছি। অ্যাসেম্বলি প্ল্যান্টটি শুধু দেশেই নয়, এটিএম-সিআরএম-এর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, অদূর ভবিষ্যতে রপ্তানির দরজাও খুলে দেবে," যোগ করেন তিনি।

এদিকে, জিআরজি ব্যাংকিং ইকুইপমেন্ট (এইচকে) এর সিইও লিন্ডা লু, জারা জামান টেকনোলজির সঙ্গে তাদের এক দশক ধরে চলমান অংশীদারিত্বের জন্য গর্ব প্রকাশ করে বলেন, "আজ যখন আমরা এই অত্যাধুনিক অ্যাসেম্বলি প্ল্যান্টটি উন্মোচন করেছি, আমরা কেবল মেশিনের অ্যাসেম্বলি নয়, বরং উদযাপন করছি ধারণা, দক্ষতা এবং আকাঙ্ক্ষার সমাবেশ- যা আমাদের এই অসাধারণ মাইলফলক পর্যন্ত নিয়ে গেছে।"

এটিএম, সিআরএম, রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম), স্মার্ট টেলার মেশিনস (এসটিএম), পয়েন্ট অফ সেলস (পিওএস)সহ আরও অনেক বৈচিত্র্যময় পণ্য রয়েছে জেডজেডটিএল-এর। বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় ৩৫ টিরও বেশি ব্যাংককে পরিষেবা দিচ্ছে। 
 

Related Topics

প্রেস রিলিজ / পিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
  • দেশের যেসব সংকট, সব নাটক, তৈরি করা: মির্জা ফখরুল
  • বিএনপি সংবিধান ও বিদ্যমান আইন মেনে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায়
  • গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: ড. আসিফ নজরুল
  • গণভোট, জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবিতে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করল জামায়াত

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net