Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
অস্ত্রসহ সুন্দরবনের ৮ জলদস্যু আটক

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
13 August, 2023, 04:00 pm
Last modified: 13 August, 2023, 04:07 pm

Related News

  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার

অস্ত্রসহ সুন্দরবনের ৮ জলদস্যু আটক

খুলনা প্রতিনিধি
13 August, 2023, 04:00 pm
Last modified: 13 August, 2023, 04:07 pm
ছবি-টিবিএস

সুন্দরবনের জলদস্যু আসাবুর বাহিনীর প্রধানসহ ৮ জনকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দুপুরে র‍্যাব-৬ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে শনিবার দিবাগত রাতে খুলনার দাকোপ ও মোংলার ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আসাবুর সানা (৪৩), মোঃ শরিফুল ঢালী (৩৭), মোঃ শাহিন সানা (২৭), মোঃ ইস্রাফিল সানা (২৭), মোঃ শফিকুল ইসলাম (৩০), মোঃ রাকিব ফরাজি (২২), সোহান মৃধা (১৯), মোঃ আকবর আলী শেখ  (২৫)।  তারা খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৩ জুলাই সুন্দরবনের ভদ্রা নদীতে বেশ কয়েকজন জেলেকে জলদস্যুরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে। সেখানে র‍্যাব-৬ অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত ৫ জন জলদস্যুকে গ্রেপ্তার করে এবং ১৪ জন জেলেকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃত জলদস্যুদের দেয়া তথ্য মতে অন্য দস্যুদের গ্রেপ্তার করতে নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে র‍্যাব-৬ এর একটি  দল অভিযান পরিচালনা করে আসাবুর বাহিনীর সদস্যদের আটক করে। এসময়ে তাদের কাছ থেকে দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জলদস্যুতার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়েও তথ্য দিয়েছে।

তিনি জানান, আসাবুর ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত সুন্দরবনের দস্যু আকাশ বাবুর মৃত্যুঞ্জয় বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তীতে মৃত্যুঞ্জয় পার্শ্ববর্তী দেশে চলে গেলে আসাবুর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতেন ও বিভিন্ন বাহিনীর সাথে মিলে দস্যুতা করতেন। তার কাছে একটি ডাবল বেরেল বন্দুক ছিল এবং পরে কোস্টগার্ড তা উদ্ধার করে। ইতোপূর্বে একটি অস্ত্র মামলায় তিন বছর কারাভোগ করে ২০১৫ সালে জামিনে মুক্তি পান।

পরবর্তীতে ২০১৬ থেকে তিনি ছোট জাহাঙ্গীর বাহিনীর উপ-প্রধান ছিলেন। ২০১৯ সালে ছোট জাহাঙ্গীর র‍্যাবের নিকট আত্মসমর্পণ করলেও আসাবুর আত্মসমর্পন করেননি। ওই সময়ে তিনি বিভিন্ন বাহিনীর সাথে থেকে জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন। চলতি বছরের ২০ জুলাই থেকে তার সহযোগীদের নিয়ে সুন্দরবনে চার দিন অবস্থান করে ২৩ জুলাই ১০ জন জেলেকে জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রাপ্ত অর্থ উত্তোলনের সাথে জড়িত মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী রবিউলকেসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছে র‍্যাব।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ পর্যন্ত র‍্যাব ৩৭০টি সফল অভিযান পরিচালনা করে ৯১১ জন জলদস্যুকে গ্রেপ্তার ও ২০২৮টি অস্ত্র এবং ৪২ হাজার ৬৯০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা করেছে। র‍্যাবের আহবানে ২০১৬ সাল হতে ২০১৮ সালের ০১ নভেম্বর পর্যন্ত সুন্দরবন অঞ্চলের ৩২টি জলদস্যু বাহিনীর ৩২৮ জন জলদস্যু ৪৬২টি অস্ত্র ও ২২ হাজার ৫০৪ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। এ প্রেক্ষিতে  ২০১৮ সালের ০১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে 'দস্যুমুক্ত সুন্দরবন' ঘোষণা করেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর থেকে সুন্দরবনে বড় ধরনের কোন জলদস্যু বাহিনী সৃষ্টি হয়নি। মাঝে মধ্যে কয়েকজন মিলে দস্যুতা করার চেষ্টা করেছেন। জলদস্যুরা যখনই মাথাচাড়া দিয়ে উঠেছেন তখনই র‍্যাব অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। 

Related Topics

টপ নিউজ

জলদস্যু / সুন্দরবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net