Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় এ বছর স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2023, 05:00 pm
Last modified: 12 August, 2023, 04:59 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ, রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৯
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় এ বছর স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

টিবিএস রিপোর্ট
12 August, 2023, 05:00 pm
Last modified: 12 August, 2023, 04:59 pm
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (১২ আগস্ট) বলেছেন, এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সারা দেশে স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে যতটা সম্ভব উৎপাদন করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, কোম্পানিগুলো নির্দেশনা অনুযায়ী স্যালাইন উৎপাদন করছে। কিন্তু চাহিদা এখনও অনেক বেশি।

প্রতিদিন অন্তত ৪০ হাজার ব্যাগ স্যালাইনের চাহিদা রয়েছে রয়েছে বলে জানান মন্ত্রী। সেই হিসাবে প্রতি মাসে ১২ লাখ ব্যাগ স্যালাইন প্রয়োজন।

জাহিদ মালেক বলেন, প্রয়োজনে দুই মাসের জন্য বিদেশ থেকে স্যালাইন আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেঙ্গুরোগীদের চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া আছে জানিয়ে তিনি বলেন, 'ইতিমধ্যে শুধু ঢাকা শহরেই ৩ হাজার বেড রাখা আছে। এর মধ্যে ২ হাজার বেডে ডেঙ্গু রোগী ভর্তি আছে, বাকি এক হাজার বেড খালি আছে। সারা দেশে ৫ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি, অনেক বেড এখনও খালি আছে।'

ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো অভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহের ঘাটতি থাকলে সরকারি হাসপাতালগুলোকে বাইরে থেকে কিট কেনার অনুমতি দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন ও পৌরসভার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মশা কমাতে হবে।

মশার সংখ্যা আরও কমাতে ভালো ওষুধ ব্যবহারের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / স্বাস্থ্যমন্ত্রী / ডেঙ্গু চিকিৎসা / ডেঙ্গু আক্রান্ত / স্যালাইন / স্যালাইন উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ, রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৯
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net