Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আন্দোলন রাস্তায়ই হবে, বাধা এলে প্রতিরোধ হবে: বিএনপি নেতারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2023, 05:35 pm
Last modified: 31 July, 2023, 06:16 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

আন্দোলন রাস্তায়ই হবে, বাধা এলে প্রতিরোধ হবে: বিএনপি নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আজ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আন্দোলনের প্রস্তুতি আছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
টিবিএস রিপোর্ট
31 July, 2023, 05:35 pm
Last modified: 31 July, 2023, 06:16 pm
ছবি: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আজ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা।

বিএনপি নেতারা বলেছেন, সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবেন তারা, অতীতের মতো হামলা করে এবার আর তাদের আন্দোলন দমানো যাবে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আন্দোলনের প্রস্তুতি আছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপির শনিবারের অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি।

আমীর খসরু বলেন, 'সারা পৃথিবীর মানুষ অধিকার রক্ষার জন্য লড়াই-সংগ্রাম করেছে রাস্তায় নেমে। রাস্তায় নামা অসাংবিধানিক, বেআইনি নয়। আন্দোলন রাস্তায়ই হবে, কোনো বাধা এলে লড়াই হবে, প্রতিরোধ হবে।'

তারেক রহমানের বক্তব্যের ওপর ডিএমপির নিষেধাজ্ঞা প্রসঙ্গে খসরু বলেন, 'বাংলাদেশের নেতৃত্ব কে দেবে, সেটা আদালত, প্রশাসন বা সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্তে হবে না। তারেক রহমানের ব্যাপারে গত ২৮ তারিখ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। তারা তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়েছে।'

জনসমাবেশে বিএনপি নেতারা অভিযোগ তুলেছেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে চলমান আন্দোলনকে দমাতে চেয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে তারা কৌশল বদলে রাজপথে মোকাবিলা করবেন এবং সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবেন বলে জানান।

জনসমাবেশ শুরু হওয়ার পর বক্তব্য দেন বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, 'দেশে যখন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছে, তখন আওয়ামী লীগ ইয়াহিয়া ও টিক্কা খানের মতো শান্তি কমিটি গঠন করেছে।'

তিনি বলেন, 'আমরা যখন কর্মসূচি ঘোষণা করছি, ওরা আমাদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিচ্ছে। সেই কর্মসূচিতে আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সাজিদ হাসান বাবুর ওপর রক্তাক্ত হামলা করেছে। আমানউল্লাহ আমানকে টেনে-হিঁচড়ে নিয়ে গেছে।'

রুহুল কবির রিজভী বলেন, 'আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতেও পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ও সশস্ত্র আক্রমণ চালিয়ে অনেক নেতা-কর্মীকে আহত ও গ্রেপ্তার করেছে। তারা আমাদের অবস্থান কর্মসূচি কিভাবে বানচাল করা যায় সেভাবেই পরিকল্পনা করেছিলো। আসলে আমাদের কর্মসূচি বানচাল করতে গিয়ে নিজেরাই বানচাল হয়ে গেছে। তারা এখন গায়েবি মামলা দিচ্ছে।'

তিনি বলেন, 'পুলিশ আমাদেরকে একটি শর্ত দিয়েছে—কোনো সাজাপ্রাপ্ত ব্যাক্তির বক্তব্য প্রচার করা যাবে না। কারণ সারা দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন সেই তারেক রহমান। সেজন্যই তার বক্তব্য প্রচার না করার শর্ত দিয়েছে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,'গত ২৯ তারিখ নারকীয় ঘটনা আমরা আইয়ুব খান-ইয়াহিয়া খানের সময়ও ঘটেনি!'

তিনি বলেন, 'গয়েশ্বর চন্দ্র রায়কে সাপের মতো মারা হয়েছে, সাপকেও মানুষ এভাবে মারে না। আমাদের সব নেতাদের গ্রেপ্তার করলে, পিটালেও আপনাদের পতন ঠেকানো যাবে ন। নমরুদ,ফেরাউনও পতন ঠেকাতে পারেনি,আপনারাও পারবেন না।'

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেন, 'যেকোনো সময় ঢাকাসহ পুরো দেশ অবরোধ করা হবে। সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরে যাব।'

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে রক্তপাত ঘটানো হয়েছে। হামলা করে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের পতনের আগে কেউ ঘরে ফিরে যাবে না।

Related Topics

টপ নিউজ

বিএনপি / জনসমাবেশ / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net