Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
তারেকের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2023, 05:50 pm
Last modified: 28 July, 2023, 07:07 pm

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

তারেকের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে: কাদের

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আজকে এখানে যে জমায়েত, এটা ট্রেইলার। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। আজকের ছাত্র সমাজের আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে।’
টিবিএস রিপোর্ট
28 July, 2023, 05:50 pm
Last modified: 28 July, 2023, 07:07 pm

বিএনপিকে রুখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সাধারণ নির্বাচন করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।

শনিবার বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'শুনেছি আপনারা (বিএনপি) নাকি সড়ক অবরোধ করবেন। ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন। আমরা আপনাদের রাস্তা বন্ধ করে দেব। যারা চোখ রাঙাচ্ছেন, তাদের বলতে চাই: চোখ রাঙাবেন না, আমাদের শেকড় অনেক গভীরে।'

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত আওয়ামী লীগের তিনটি প্রধান সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 'চোর' বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'তারেক রহমান ফখরুলকে বলছেন, আন্দোলনে টাকার অভাব হবে না। তারেক রহমান এত টাকা পেলেন কোথায়?' 

তিনি অভিযোগ তুলে বলেন, 'লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কয়েকজনকে দিয়ে জাতিসংঘের, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'তারেক জিয়া চোর হ্যায়, গলি গলি ম্যায় শ্যোর হ্যায়।'

তিনি বলেন, 'খেলা হবে। খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে।'

অন্যদিকে সমাবেশে বক্তৃতাকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ঢাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণ সবেমাত্র শুরু হয়েছে এবং আগামী দিনে আরও বড় জমায়েত হবে।

বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি বলেন, 'আজকে এখানে যে জমায়েত, এটা ট্রেইলার। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। আজকের ছাত্র সমাজের আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে।'

সাদ্দাম হোসেন বলেন, 'রাজপথের হুংকার অনেকেই দিচ্ছেন। কিন্তু রাজপথে পরাজয়ের কথা তারা ভুলে গেছেন।'

'পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতবে,' বলেন সাদ্দাম।

এদিকে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি 'পেছনের দরজা' দিয়ে ক্ষমতায় আসতে চায়।

'আজকে যখন জাতি আশা করছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, তখন বিএনপি ষড়যন্ত্র করছে,' বলেন তিনি।

হানিফ আরও বলেন, 'আজ বিএনপি প্রতিটি সমাবেশের আগে বিদেশিদের সঙ্গে মিটিং করে। কেন তারা এটা করে? তারা চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে। আমরা পেছনের দরজা দিয়ে কাউকে আসতে দেব না। আমরা আর এক-এগারো চাই না।'

সমাবেশে বক্তৃতাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের জয়যাত্রা থামবে না।

'আজকে দেশে শান্তি বজায় আছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত।

আজকে বিএনপি-জামায়াতকে বলতে চাই, তোমাদের অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আমরা জানি কীভাবে মোকাবিলা করতে হয়,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ-বিএনপি / শান্তি সমাবেশ / আওয়ামী লীগ / সাদ্দাম হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net