Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
টিয়ারশেলে ২৭ শিক্ষার্থী আহত: বুধবার বগুড়ার ইয়াকুবিয়া স্কুল বন্ধ ঘোষণা

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
19 July, 2023, 03:20 pm
Last modified: 19 July, 2023, 03:22 pm

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

টিয়ারশেলে ২৭ শিক্ষার্থী আহত: বুধবার বগুড়ার ইয়াকুবিয়া স্কুল বন্ধ ঘোষণা

আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার থেকে পাঠদান যথারীতি চলবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে
বগুড়া প্রতিনিধি
19 July, 2023, 03:20 pm
Last modified: 19 July, 2023, 03:22 pm
মঙ্গলবার (১৮ জুলাই) বগুড়ায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় ইয়াকুবিয়া স্কুলের আহত শিক্ষার্থীদের সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়। ছবি: টিবিএস

মঙ্গলবার (১৮ জুলাই) বগুড়ায় বিএনপির পদযাত্রায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ২৭ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় 'মানসিক স্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে' আজ জেলার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৯ জুলাই) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি স্কুলের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রী, শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে জানান যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ১৯ জুলাই (আজ বুধবার) বিদ্যালয়ের পাঠদান স্থগিত থাকবে। একই সাথে গ্রীষ্মকালীন অবকাশ, হিজরী নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে।'

আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার থেকে পাঠদান যথারীতি চলবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। 

আরও জানানো হয়েছে, 'আজ বুধবারের প্রাথমিক স্তরের সিটি২ পরীক্ষা, ২৩ আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার যথাসময়ে (সকাল ৮টা-৯টা) অনুষ্ঠিত হবে।'

কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত জানতে চাইলে বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বলেন, "গতকালের ঘটনায় রেশ ছাত্রীদের মধ্যে এখনও রয়ে গেছে। এখনও তারা আতঙ্কিত। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একদিন স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার থেকে গ্রীষ্মকালীন ছুটি থাকবে।"

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বগুড়ায় বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির পদযাত্রাকালে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে৷ 

দুপুর সাড়ে ১২টার দিকে পদযাত্রাকালে ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ধোঁয়ায় ইয়াকুবিয়া স্কুলের ২৭ জন ছাত্রী অসুস্থ হয়ে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়। পরে ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে তাদের চিকিৎসা শেষে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
 
Related Topics

টপ নিউজ

বগুড়া / বিএনপির পদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net