Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
মিয়ানমারে রোহিঙ্গা জাতিগত নিধনযজ্ঞ ও নির্যাতনের তথ্য নিলেন আইসিসি প্রতিনিধিরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 05:00 pm
Last modified: 06 July, 2023, 05:02 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • কক্সবাজারের ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্তের ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা, মৃত্যুতে ৯০ শতাংশ
  • হাসিনা-কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার: আইন উপদেষ্টা

মিয়ানমারে রোহিঙ্গা জাতিগত নিধনযজ্ঞ ও নির্যাতনের তথ্য নিলেন আইসিসি প্রতিনিধিরা

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 05:00 pm
Last modified: 06 July, 2023, 05:02 pm

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিরা মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের শিকার ৩৫ জন রোহিঙ্গার সাথে আলাপ করেছেন। রোহিঙ্গারা মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞ, সম্ভ্রমহানিসহ ভয়াবহ নির্যাতন, আগুনে ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার বর্ণনা দিয়েছেন আন্তর্জাতিক আদালতের প্রতিনিধিদের কাছে।

প্রতিনিধিরা রোহিঙ্গাদের এসব বর্ণনা শুনে আরও কয়েকজন তথ্য সংগ্রহ করতে আসতে পারেন বলে জানিয়েছেন। একই সঙ্গে সাক্ষ্য প্রদানের প্রয়োজনে এই রোহিঙ্গাদের নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন হতে পারে এবং যাওয়ার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিরা বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে যান। সে ১১টা ২০ মিনিট পর্যন্ত অবস্থান করে প্রতিনিধিরা যান বালুখালীস্থ ১২ নম্বর ক্যাম্পে। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করেন।

প্রতিনিধিদলটির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের এক কর্মকর্তা ছিলেন।

সঙ্গে থাকা কক্সবাজারস্থ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার খালিদ হোসেন জানান, প্রতিনিধিদলটি কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পে ১৫ জন ও বালুখালীস্থ ১২ নম্বর ক্যাম্পে ২০ জন রোহিঙ্গার সঙ্গে আলাপ করে তথ্য সংগ্রহ করেন।

আর বিস্তারিত কোনো তথ্য প্রদানে এই কর্মকর্তা রাজি না হলেও প্রতিনিধিদলের সঙ্গে আলাপ করা রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান মাস্টার জুবাইর জানান, মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞ, সম্ভ্রমহানিসহ ভয়াবহ নির্যাতন, আগুনে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার তথ্য নিয়েছেন তারা। 

আলাপকারী নারী জামালিকা বলেন, তিনি ও তার পরিচিত নারীদের মধ্যে যারা ধর্ষণের শিকার হয়েছেন তার বর্ণনা, তার স্বজনদের হত্যার তথ্য তিনি জানিয়েছেন।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য বুধবার কক্সবাজার আসেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধিরা। বুধবার কক্সবাজারে পৌঁছে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তারা।
 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / আন্তর্জাতিক অপরাধ আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • কক্সবাজারের ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্তের ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা, মৃত্যুতে ৯০ শতাংশ
  • হাসিনা-কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার: আইন উপদেষ্টা

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net