Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
চট্টগ্রাম ওয়াসার শীর্ষ পাওনাদার গ্রাহকদের তালিকা প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2023, 10:30 am
Last modified: 09 May, 2023, 11:08 am

Related News

  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প

চট্টগ্রাম ওয়াসার শীর্ষ পাওনাদার গ্রাহকদের তালিকা প্রকাশ

শিগগিরই বকেয়া বিল আদায়ে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 May, 2023, 10:30 am
Last modified: 09 May, 2023, 11:08 am
ফাইল ছবি

চট্টগ্রাম ওয়াসার সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে পানির বিল বকেয়া রেখেছে এমন শীর্ষ ১০ সরকারি এবং ১০ বেসরকারি গ্রাহকের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৮ মে) সংস্থাটির ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়। শিগগিরই বকেয়া বিল আদায়ে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানো হবে বলেও জানানো হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এসব বকেয়া রয়েছে।

সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে গণপূর্ত অধিদপ্তর। ৫০টি সংযোগ নিয়ে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা বকেয়া। ১৩টি সংযোগ নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কোটি ৫৭ লাখ ৯১ হাজার ৮৭০ টাকা বকেয়া, এরপরেই ৯১টি সংযোগ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের বকেয়া এক কোটি ২৮ লাখ ৭০ হাজার ৫৭০ টাকা।

অন্যদিকে বেসরকারি সংযোগের মধ্যে সবচেয়ে বেশি ৬৫ লাখ ৭৯ হাজার ৫০৮ টাকা বকেয়া রয়েছে পাথরঘাটার বাসিন্দা আব্দুল হামিদের। তিনি ২৪১টি বিল পরিশোধ করেননি। সব মিলিয়ে ১০টি বেসরকারি প্রতিষ্ঠানে মোট ১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ৩৫৯ টাকা পাওনা চট্টগ্রাম ওয়াসার।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রানা চৌধুরী টিবিএসকে বলেন, "সরকারি-বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠানের কাছে বর্তমানে ১১৩ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। প্রতিদিনই বকেয়া আদায় হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ইউটিলিটি বিলের বরাদ্দ প্রতি মাসে না আসায় বিল বকেয়া থাকছে।" 

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ'র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।  
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম ওয়াসা / ওয়াসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net