Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
খুলনা সিটি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থিতা নিয়ে বিড়ম্বনা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
27 April, 2023, 05:25 pm
Last modified: 27 April, 2023, 05:34 pm

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

খুলনা সিটি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থিতা নিয়ে বিড়ম্বনা

বর্তমান বিএনপির কাউন্সিলরদের পাশাপাশি, অনেক নেতারাও নির্বাচনের জন্য বেশ কয়েক ধরে প্রস্তুতি নিচ্ছেন। নাম না প্রকাশ করার শর্তে এ প্রতিবেদকের কাছে অন্তত ১০ জন বিএনপি নেতা জানিয়েছে, তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করবেন।
খুলনা প্রতিনিধি
27 April, 2023, 05:25 pm
Last modified: 27 April, 2023, 05:34 pm

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৯ নং ওয়ার্ডে টানা তিন বার বিজয়ী কাউন্সিলর আশফাকুর রহমান কাকন খুলনা মহানগর বিএনপির সদস্য। ইতোপূর্বে নির্বাচনে অংশ নিতে তিনি দলীয় সমর্থন পেলেও, আসন্ন কেসিসি নির্বাচনে অংশ না নিতে দলের চাপের মুখে রয়েছেন। তবে এলাকার উন্নয়ন করার জন্য তিনি আবারও নির্বাচনে অংশ নিতে চান।

তিনি বলেন, 'এলাকার লোকজন আবারও আমাকে নির্বাচন করতে বলছে। সে কারণে বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো।'

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মনিও ১৮ নং ওয়ার্ডে টানা দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, 'নির্বাচনের জন্য বেশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার ওয়ার্ডে আমার থেকে জনপ্রিয় কোন প্রার্থী নেই। এখনো দলের সিদ্ধান্ত নিয়ে বেশ বিড়াম্বনায় আছি। দলকে জানাব নির্বাচনের আগ্রহের কথা।'

মনির মত এমন মনোভাব ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শমশের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা খাতুনের, তারা উভয়েই বিএনপি নেতা। তারা বলছেন, 'এখনো আমরা দলের দিকে তাকিয়ে আছি। তবে নির্বাচনে অংশ নিলে বিজয়ী হব।'

বর্তমান বিএনপির কাউন্সিলরদের পাশাপাশি, অনেক নেতারাও নির্বাচনের জন্য বেশ কয়েক ধরে প্রস্তুতি নিচ্ছেন। নাম না প্রকাশ করার শর্তে এ প্রতিবেদকের কাছে অন্তত ১০ জন বিএনপি নেতা জানিয়েছে, তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করবেন।

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ৩১ ওয়ার্ড রয়েছে। এছাড়া নারীদের জন্য সংরক্ষিত ১০টি আসন র‍য়েছে। এই ৪১ টি পদে বিএনপির শতাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

বিএনপি নেতারা জানান, কেসিসিতে ১৯৯৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫টি নির্বাচন হয়েছে। এরমধ্যে মেয়র পদে ৩ বার বিএনপি ও দুইবার আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছে। একইভাবে অনেক ওয়ার্ডে আ. লীগের প্রার্থীর তুলনায় বেশি জনপ্রিয় বিএনপির কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন।

ক্ষমতাসীন আ. লীগ সরকারের অধীনে ২০১৮ সালের কেসিসি নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি; যার  ফলাফল ছিল– সাধারণ কাউন্সিলরদের মধ্যে ১৩ জন আ. লীগের, ১০ জন বিএনপির এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। তবে নির্বাচনের পরে এদের মধ্যে বিএনপি ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) থেকে নির্বাচন করা ১১ জন কাউন্সিলর  আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে কেসিসিতে ২৬টি ওয়ার্ডে আ. লীগপন্থী ও বাকি ৫টি ওয়ার্ডে বিএনপি-পন্থী কাউন্সিলর রয়েছেন।

অন্যদিকে, ২০১৮ সালের নির্বাচনে সংরক্ষিত মহিলা ১০টি আসনের মধ্যে ৭টিতে বিজয়ী হয় আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি তিনটির মধ্যে ২টি ছিল বিএনপির ও বাকি একটি আওয়ামী লীগের বিদ্রোহীর (স্বতন্ত্র)। এদের মধ্যে বিএনপির একজন আ. লীগে যোগদান করেছেন। বর্তমানে বিএনপির সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছেন মাত্র একজন।

২০১৮ দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করেছিলেন কেন্দ্রীয় বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২১ সালের ২৫ ডিসেম্বর তাকে পদ থেকে অব্যহতি দেওয়া হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'দলীয় নেতাকর্মীর অনেকে আ. লীগ যাতে নির্বাচনের ফাঁকা মাঠে গোল দিতে না পারে, সেই মতামত দিচ্ছে। তারা বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগকে ছেড়ে না দেওয়ার কথা বলছে। বিএনপিকে পছন্দ করে এ রকম নানা শ্রেণি-পেশার মানুষও একই কথা বলছে। তারা বলছেন, আন্দোলন ও নির্বাচন দুটিতেই বিএনপির থাকা উচিত। আমার অনুসারী অনেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী। নির্বাচন ও আন্দোলন দুটিই একসঙ্গে চলতে পারে বলে তারা মতামত দিচ্ছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের আমলে নেওয়া উচিত।'

তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণকারীদের বহিস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, 'এই সরকারের অধীনে কোন নির্বাচনেই বিএনপি অংশ নিবে না। মেয়র থেকে কাউন্সিলর পর্যন্ত কাউকে দলীয়ভাবে মনোনয়নও দেওয়া হবে না। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দল থেকে বহিষ্কার করাও হতে পারে।'

Related Topics

টপ নিউজ

খুলনা সিটি করপোরেশন / নির্বাচন / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net