Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদযাত্রা, কর্তৃপক্ষের উদ্যোগে স্বস্তি যাত্রীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2023, 05:15 pm
Last modified: 21 April, 2023, 05:47 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদযাত্রা, কর্তৃপক্ষের উদ্যোগে স্বস্তি যাত্রীদের

এবছর ঈদের ছুটি আরো একদিন বাড়ানোর সরকারি সিদ্ধান্ত – বাড়িমুখো মানুষকে; বিশেষত বিপুল সংখ্যক পোশাক শ্রমিককে – পরিকল্পিতভাবে ও পর্যায়ক্রমে ঢাকা ছাড়ার সুযোগ করে দিয়েছে।
টিবিএস রিপোর্ট
21 April, 2023, 05:15 pm
Last modified: 21 April, 2023, 05:47 pm
সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদযাত্রা, কর্তৃপক্ষের উদ্যোগে স্বস্তি যাত্রীদের

রমজান মাসের শেষ হয়ে আসতেই– বাংলাদেশের প্রায় সব মুসলমান ঈদুল ফিতর পালনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ঈদটা প্রিয়জনদের সাথে করারই তাগিদ থাকে অধিকাংশ মানুষের। তবু ফিবছর ঈদযাত্রা হয়ে ওঠে দুর্ভোগের কারণ। এবার কিন্তু তার ব্যতিক্রমই হয়েছে। বিশেষত, রাজধানী ঢাকা ও এর আশেপাশে এলাকাগুলো থেকে বিভিন্ন পেশার মানুষ স্বাচ্ছন্দ্যেই নিজ নিজ গ্রামের বাড়ি ফিরতে পেরেছেন বলে জানা গেছে।  

এজন্য ধন্যবাদ প্রাপ্য বাংলাদেশ সড়ক পরিবহন ও জনপথ বিভাগ, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ রেলওয়ে, স্থানীয় প্রশাসনগুলো থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের। তাদের প্রচেষ্টায় মহাসড়কগুলো ভারি যানজট মুক্ত ছিল এবার। ফলে যাত্রীরা নির্বিঘ্নে ফিরতে পেরেছেন প্রিয়জনের কাছে।  

এবছর ঈদের ছুটি আরো একদিন বাড়ানোর সরকারি সিদ্ধান্ত – বাড়িমুখো মানুষকে; বিশেষত বিপুল সংখ্যক পোশাক শ্রমিককে – পরিকল্পিতভাবে ও পর্যায়ক্রমে ঢাকা ছাড়ার সুযোগ করে দিয়েছে।  

এছাড়া, ঈদের ছুটিতে যাত্রার ট্রেন টিকিট এবার সম্পূর্ণরূপে অনলাইনে বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে কঠোর নজরদারি ছিল রেলওয়ে মন্ত্রণালয় এবং রেলওয়ে পুলিশের। এই প্রচেষ্টার সুফলই হিসেবেই অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পেরেছে, প্লাটফর্মও ছিল ভিড়মুক্ত।

বিভিন্ন সূত্রে জানা গেছে, লঞ্চযাত্রীদের এবার দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হয়নি, দিতে হয়নি অতিরিক্ত ভাড়া। ট্রেনের সময়সূচিও ব্যাহত হয়নি, স্টেশনে কোনোপ্রকারে হয়রানির শিকারও হননি যাত্রীরা। তবে বাসযাত্রীদের অভিযোগ, বরাবরের মতোন এবারও তাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে আজ সকালে সাংবাদিকদের বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবছর বাস, ট্রেন, লঞ্চ কোথাও ভোগান্তি নেই।

এদিকে মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের ২৪ জেলার মানুষ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে পদ্মা সেতুতে মোটরবাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।

সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় মোটরবাইকের ভিড় দেখা গেলেও, দীর্ঘ সাড়ি তৈরি হওয়ার মতো কোনো ঘটনা জানা যায়নি। ট্রাফিক বিধি মেনেই পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন বাইকাররা। এছাড়া, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতেও বাড়ি ফিরছে মানুষ।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক স ম জিয়াউল হাসান বলেন, 'কোনো গাড়ি যাতে পথ আটকে যানজট তৈরি না করে, সেজন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে'।

'এর পাশাপাশি মোটরবাইকের জন্য পৃথক দুটি বুথসহ সেতুর সাতটি টোল বুথ চালু রয়েছে। ফলে সব ধরনের যানবাহন অনায়সে যাতায়াত করতে পারছে'।

একই চিত্র দেশের উত্তরাঞ্চলের। এবছর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট কমাতে বিশেষ পদক্ষেপ নেয় পুলিশসহ অন্যান্য কর্তৃপক্ষ।

ঈদের ছুটিতে সাধারণত এই পথে ৪০-৫০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়, কিন্তু এই বছর মাত্র ৭ কিলোমিটার যানজট হয়েছে, তাও মাত্র আধাঘণ্টার জন্য।

যানজট এড়াতে বাইপাস ব্যবহার করে মহাসড়কের দুই লেনকে ওয়ানওয়ে করা হয়। এছাড়া, অন্যান্য কিছু উদ্যোগ এবছর উত্তরবঙ্গ যাত্রীদের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করেছে।

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / ঈদের ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net