Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ঈদে কক্সবাজারে ৪০০ কোটি টাকার ব্যবসা: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2025, 06:30 pm
Last modified: 13 June, 2025, 06:39 pm

Related News

  • ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়দের বাসায়, নইলে থানার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির
  • ঈদে টানা ৭ দিনের ছুটি
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

ঈদে কক্সবাজারে ৪০০ কোটি টাকার ব্যবসা: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানান, সাত দিনে আবাসিক হোটেলগুলোতে যেসব পর্যটক অবস্থান নিয়েছেন, তাদের হিসাব অনুযায়ী মোট সংখ্যা ৪ লাখের বেশি হবে না।
টিবিএস রিপোর্ট
13 June, 2025, 06:30 pm
Last modified: 13 June, 2025, 06:39 pm
কক্সবাজারের বার্মিজ মার্কেটে পর্যটকের ভিড়। ছবি: টিবিএস

ঈদ উপলক্ষে কক্সবাজারে সাত দিনে ঘুরেছেন প্রায় ৪ লাখ পর্যটক। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংগঠনগুলোর ধারণা, এই সময়ে জেলার পর্যটন খাতে অন্তত ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ঈদের দিন ৭ জুন থেকে ১৩ জুন শুক্রবার পর্যন্ত পর্যটকের ব্যাপক সমাগম ঘটে। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ভিড় করেন হাজারো পর্যটক।

তারা জেট স্কি, বিচ বাইক, ঘোড়ার পিঠে চড়া, কিটকট ভ্রমণ ও ফটোগ্রাফিতে অংশ নেন। পাশাপাশি তারা শুটকি, বার্মিজ পণ্য, শামুক-ঝিনুক, মুক্তার গহনা, আচারসহ নানা সামগ্রী কেনাকাটায়ও মেতে ওঠেন। ফলে ব্যস্ততা বেড়ে যায় সৈকতপাড়ের দোকানদার, হকার, ফটোগ্রাফার, জেট স্কি ও বিচ বাইক চালকদের।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, 'পর্যটন সংশ্লিষ্ট পাঁচটি খাতে ব্যবসা বিবেচনায় নেয়া যায়—আবাসিক হোটেল-মোটেল-গেস্ট হাউজ, রেস্তোরাঁ ও অন্যান্য খাবারের দোকান, সৈকতকেন্দ্রিক সেবা (যেমন: কিটকট, বাইক, ঘোড়া, ফটোগ্রাফি), দোকানপাট (যেমন: শুটকি, বার্মিজ পণ্য), এবং পরিবহন (দূরপাল্লার ও অভ্যন্তরীণ)।'

তিনি জানান, কক্সবাজারে পর্যটকের সঠিক সংখ্যা নির্ধারণে কোনো সরকারি বা বেসরকারি পরিসংখ্যান না থাকলেও ধারণা অনুযায়ী ঈদে সাত দিনে প্রায় ৪ লাখ পর্যটক এসেছেন। এ সময়ে প্রতি পর্যটক গড়ে কমপক্ষে ১০ হাজার টাকা করে খরচ করেছেন বলেই চেম্বারের হিসাব। সেই হিসাবে কমপক্ষে ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, 'সরকারিভাবে আবাসিক হোটেলগুলোর তথ্য অনলাইনে সংগ্রহের মাধ্যমে পর্যটকের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব।'

কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানান, ঈদের প্রথম দিন কিছুটা কম ভিড় থাকলেও পরবর্তীতে পর্যটকের সংখ্যা বাড়ে। সাত দিনে আবাসিক হোটেলগুলোতে যেসব পর্যটক অবস্থান নিয়েছেন, তাদের হিসাব অনুযায়ী মোট সংখ্যা ৪ লাখের বেশি হবে না।

বর্তমানে জেলার পাঁচ শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউজ, কটেজ ও রিসোর্ট প্রায় পূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানে পর্যটক সেবায় চলছে ব্যাপক ব্যস্ততা। একই সঙ্গে স্থানীয় রেস্টুরেন্টগুলোতেও জমজমাট অবস্থা। ব্যবসা-বাণিজ্য চাঙা থাকায় খুশি ব্যবসায়ীরাও।
 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / পর্যটক / ঈদের ছুটি / ব্যবসা / ঈদুল আজহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়দের বাসায়, নইলে থানার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির
  • ঈদে টানা ৭ দিনের ছুটি
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net